সোমবার ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

টঙ্গীতে ময়লার ভাগাড়ে মিলল নবজাতকের লাশ

জায়েদুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর:   |   রবিবার, ১১ জানুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   172 বার পঠিত

টঙ্গীতে ময়লার ভাগাড়ে মিলল নবজাতকের লাশ

গাজীপুরের টঙ্গীতে হাসপাতালের ময়লার ভাগাড় থেকে এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ ১১ জানুয়ারি রবিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালের ময়লার ভাগাড় থেকে শিশুর লাশটি উদ্ধার করে টঙ্গী পূর্ব থানা পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ ১১ জানুয়ারি রবিবার সন্ধ্যায় ওই হাসপাতালের ময়লার ভাগাড়ে নবজাতকের অপরিপক্ব লাশ দেখতে পেয়ে থানায় খবর দেওয়া হয়। খবর পেয়ে টঙ্গী পূর্ব থানা পুলিশ নবজাতকের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

নবজাতকের আনুমানিক বয়স ৬ মাস হবে। তবে কে বা কারা ওই নবজাতককে ফেলে গেছে তার সন্ধান জানতে পারেনি পুলিশ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

Facebook Comments Box

Posted ২:৩২ অপরাহ্ণ | রবিবার, ১১ জানুয়ারি ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া