রবিবার ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

ট্রাকচাপায় অজ্ঞাত পরিচয় ব্যক্তি নিহত

জায়েদুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর:   |   শুক্রবার, ২৯ আগস্ট ২০২৫   |   প্রিন্ট   |   98 বার পঠিত

ট্রাকচাপায় অজ্ঞাত পরিচয় ব্যক্তি নিহত

গাজীপুরের নাওজোড় এলাকায় ট্রাকচাপায় অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি নিহত হয়েছেন। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। আজ ২৯ আগস্ট শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে নাওজোড় এলাকায় হর্টিকালচার সেন্টারের সামনে এ দুর্ঘটনা ঘটে।

বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহীন খান বলেন, আজ সকালে একটি ট্রাক আনুমানিক ৩২ বছর বয়সী অজ্ঞাত পরিচয় ওই ব্যক্তিকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে পুলিশ।

ওসি আরো বলেন, নিহতের পরনে লুঙ্গি ও সাদা রঙের চেক শার্ট ছিল। তার পরিচয় শনাক্তসহ পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Facebook Comments Box

Posted ৩:৫৯ অপরাহ্ণ | শুক্রবার, ২৯ আগস্ট ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া