জায়েদুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর: | মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫ | প্রিন্ট | 140 বার পঠিত
গাজীপুরের কালীগঞ্জে অপারেশন ডেবিল হান্ট ফেজ-২ বিশেষ অভিযানে স্বেচ্ছাসেবকলীগের নেতা কার্তিক চন্দ্র শীলকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
থানা সূত্রে জানা যায়, আজ ২৩ ডিসেম্বর মঙ্গলবার সকালে ওসি (তদন্ত) মোঃ আশরাফুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি টিম উপজেলার বক্তারপুর ইউনিয়নের ফুলদী গ্রামে অভিযান চালিয়ে বিমল চন্দ্র শীলের পুত্র ৩নং ওয়ার্ড স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি কার্তিক চন্দ্র শীল (৩৫) কে গ্রেফতার করে থানায় নিয়ে যায়।
ওসি (তদন্ত) মোঃ আশরাফুল ইসলাম জানান, নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগের সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবকলীগ নেতা কার্তিক চন্দ্র শীলকে ৮(৯)২৪নং মামলায় গ্রেফতার দেখিয়ে আজ মঙ্গলবার বিকেলে আদালতে প্রেরণ করা হয়েছে।
Posted ৫:৪১ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫
brahmanbaria2usa.com | Dulal Miah