রবিবার ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

ড্রেনের ভিতরে গ্যাস লাইনে ভয়াবহ বিস্ফোরণ

জায়েদুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর:   |   সোমবার, ১৩ অক্টোবর ২০২৫   |   প্রিন্ট   |   134 বার পঠিত

ড্রেনের ভিতরে গ্যাস লাইনে ভয়াবহ বিস্ফোরণ

গাজীপুরের টঙ্গীতে ড্রেনের ভিতরে গ্যাসের লাইনে বিকট শব্দে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ১২ অক্টোবর রবিবার রাত ১২ টা ২০ মিনিটে টঙ্গী পশ্চিম থানার পাশ্বে খাঁ-পাড়া স্কুলের সামনে একটি ড্রেনের নিচে এই বিস্ফোরণ ঘটনা ঘটে। ঘটনাস্থলে এখনো আগুন জ্বলতে দেখা গেছে, ফলে স্থানীয়দের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ বিকট শব্দে ড্রেনের ঢাকনা উড়ে যায় এবং ভেতর থেকে আগুন বের হতে থাকে। মুহূর্তেই চারপাশের দোকানপাটের মানুষ দৌড়ে নিরাপদ স্থানে আশ্রয় নেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করেন। তবে ড্রেনের ভেতরে থাকা গ্যাস পাইপলাইন ফুটো থাকায় গ্যাস অফিসের লোকজন কাজ করছেন।

টঙ্গী ফায়ার সার্ভিসের কর্মকর্তা সিনিয়র স্টেশন অফিসার শাহীন আলম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গ্যাস লাইনে লিকেজ থেকে গ্যাস জমে বিস্ফোরণ ঘটেছে। দ্রুত সময়ে মধ্যে আমরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি। এবং গ্যাস অফিসের লোকজন এসে ড্রেনের ভিতরে লাইনের কাজ করছেন।

বিস্ফোরণের শব্দ ও আগুনে স্থানীয় বাসিন্দারা আতঙ্কে বাসাবাড়ি থেকে বের হয়ে পড়েছেন। অনেকেই মনে করছেন, এলাকায় গ্যাস লাইনগুলো পুরনো হওয়ায় ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।

ঘটনাস্থলে পুলিশও মোতায়েন রয়েছে। তারা বিস্ফোরণ এলাকাটি ঘিরে রাখেন এবং লোকজনকে নিরাপদ দূরত্বে সরিয়ে নেয়। এখনো পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে তদন্ত শেষে প্রকৃত কারণ জানা যাবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।

Facebook Comments Box

Posted ৩:৪৮ অপরাহ্ণ | সোমবার, ১৩ অক্টোবর ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া