অনলাইন ডেস্ক | মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬ | প্রিন্ট | 11 বার পঠিত
তীব্র তাপদাহে জয়পুরহাটে এসএসসি ও সমমান পরীক্ষার্থীদের সঙ্গে আসা অভিভাবকদের মাঝে সুপেয় পানি, জুস ও ওরস্যালাইন বিতরণ করেছে জেলা যুবদল।
আজ ২১ এপ্রিল মঙ্গলবার সকালে শহরের বিভিন্ন পরীক্ষা কেন্দ্রের সামনে জেলা যুবদলের সদস্য সচিব মোক্তাদুল হক আদনানের ব্যক্তিগত উদ্যোগে এই মানবিক কর্মসূচি পালন করা হয়।
চলমান প্রচণ্ড গরমে জনজীবন যখন বিপর্যস্ত, তখন পরীক্ষা কেন্দ্রের বাইরে দীর্ঘ সময় ধরে অপেক্ষমাণ অভিভাবকদের ভোগান্তি লাঘবের উদ্দেশ্যে এ উদ্যোগ নেওয়া হয়। কর্মসূচির অংশ হিসেবে তিনি নিজ হাতে বিভিন্ন কেন্দ্রে গিয়ে অভিভাবকদের মাঝে পানি ও ওরস্যালাইন বিতরণ করেন।
জেলা যুবদলের সদস্য সচিব মোক্তাদুল হক আদনান বলেন, পরীক্ষার্থীরা ভেতরে পরীক্ষা দিচ্ছে, আর অভিভাবকরা বাইরে গরমে কষ্ট পাচ্ছেন। তাদের সামান্য স্বস্তি দিতেই আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা। রাজনীতির ঊর্ধ্বে উঠে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোই আমাদের মূল লক্ষ্য।
অভিভাবকরা এই উদ্যোগের প্রশংসা করে জানান, প্রচণ্ড গরমে পানীয় ও স্যালাইন তাদের অনেকটা স্বস্তি দিয়েছে।
এ সময় জেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য আবু বক্কর সিদ্দিক বাবু, রেজহাত হোসেন রনি, ছাত্রদল নেতা ইমন, তুষার, আলামিনসহ বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত থেকে কর্মসূচিতে সহযোগিতা করেন।
Posted ১:২০ অপরাহ্ণ | মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah