অনলাইন ডেস্ক | বৃহস্পতিবার, ০৩ অক্টোবর ২০২৪ | প্রিন্ট | 85 বার পঠিত
ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, দক্ষিণ লেবাননে তাদের আটজন সৈন্য মারা গেছে। দক্ষিণ লেবাননে সংঘর্ষে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) আটজন সেনা নিহত হয়েছে। আইডিএফ এই তথ্য নিশ্চিত করেছে।
খবরে উল্লেখ করা হয়েছে, তারা হিজবুল্লাহ যোদ্ধাদের সাথে সংঘর্ষে প্রাণ হারিয়েছেন। নিহতদের মধ্যে ইগোজ কমান্ডো ইউনিটের তিনজন এবং গোলানী ব্রিগেডের দুজন রয়েছেন।
আইডিএফ জানিয়েছে, নিহত সেনারা হলেন ক্যাপ্টেন হারেল ইটিঙ্গার (২৩), ক্যাপ্টেন ইটাই আরিয়েল গিয়াত (২৩), সার্জেন্ট ফার্স্ট ক্লাস নোয়াম বারজিলাই (২২), সার্জেন্ট ফার্স্ট ক্লাস ওর মেনজুর (২১), সার্জেন্ট ফার্স্ট ক্লাস নাজার ইটকিন (২১), স্টাফ সার্জেন্ট আলমকেন তেরেফ (২১) এবং স্টাফ সার্জেন্ট ইডো ব্রয়ার (২১)।
ইগোজ কমান্ডোর সদস্যরা হিজবুল্লাহর যোদ্ধাদের সাথে একটি গ্রামে তীব্র যুদ্ধে নিহত হন। সেখানে তাদের সাথে ক্যাপ্টেন ইটান ইটঝাক ওস্টারও মৃত্যুবরণ করেন।
এছাড়াও, এই সংঘর্ষে একজন অফিসার ও চারজন সেনা গুরুতর আহত হয়েছেন। অন্য একটি ঘটনায়, গোলানী ব্রিগেডের দুই গোয়েন্দা ইউনিটের সদস্য নিহত হন এবং আরো একজন সেনা গুরুতর আহত হন। আরেকটি ঘটনায় গোলানী ব্রিগেডের ৫১তম ব্যাটালিয়নের একজন চিকিৎসাকর্মী গুরুতরভাবে আহত হয়েছেন।
সংঘর্ষে মোট আটজন আইডিএফ সেনা নিহত হয়েছেন।
সূত্র : বিবিসি
Posted ৫:৫৬ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ০৩ অক্টোবর ২০২৪
brahmanbaria2usa.com | Dulal Miah