রবিবার ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

দীনেশ চন্দ্র পালের শ্রাদ্ধানুষ্ঠান সম্পন্ন

সঞ্জীব ভট্টাচার্য্য   |   বুধবার, ১৯ নভেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   192 বার পঠিত

দীনেশ চন্দ্র পালের শ্রাদ্ধানুষ্ঠান সম্পন্ন

লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার মাছিমপুর এ. এল. এম. উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহ-প্রধান শিক্ষক দীনেশ চন্দ্র পাল (৮২) গত ৩১ অক্টোবর ২০২৫, বৃহস্পতিবার দিবাগত রাতে পরলোকগমন করেছেন। গত ১৪ নভেম্বর তাঁর শ্রাদ্ধানুষ্ঠান সম্পন্ন হয়েছে। তিনি দীর্ঘদিন যাবৎ হৃদরোগ ও স্ট্রোকসহ বার্ধক্যজনিত নানাবিধ রোগে ভুগছিলেন।
মৃত্যুকালে এক পুত্র, দুই কন্যা, জামাতা, পুত্রবধূ, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়স্বজন, প্রতিষ্ঠিত ছাত্র-ছাত্রী ও গুণগ্রাহী রেখে গেছেন।
স্বর্গীয় দীনেশ চন্দ্র পাল লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার কেরোয়া গ্রামে জন্মগ্রহণ করেন।
তাঁর আত্মার চিরশান্তি কামনায় আগামী ২০ নভেম্বর ২০২৫, বৃহস্পতিবার, নিজ বাড়ীতে প্রার্থনা সভার আয়োজন করা হয়েছে।
সকল শুভাকাঙ্ক্ষী, আত্মীয়-স্বজন ও গুণগ্রাহীদের প্রার্থনা সভায় উপস্থিত হয়ে তাঁর বিদেহী আত্মার শান্তি কামনার জন্য অনুরোধ জানানো যাচ্ছে।

Facebook Comments Box

Posted ১১:৫৪ পূর্বাহ্ণ | বুধবার, ১৯ নভেম্বর ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া