হাকিকুল ইসলাম খোকন | বুধবার, ১৪ জানুয়ারি ২০২৬ | প্রিন্ট | 184 বার পঠিত
জাতীয় সম্মিলিত ফোরাম (জেএসএফ) বাংলাদেশ এর সংগঠক হাজী আনোয়ার হোসেন লিটন গতকাল ১৩ জানুয়ারি ২০২৬, এক বিবৃতিতে বলেছে, জনগণই রাষ্ট্রের মালিক। জনগণের হাতে দেশের চাবি। গণভোটের মাধ্যমে এই মালিকানার ন্যায্য হিস্যা বুঝে নিতে হবে। আগামী ১২ ফেব্রুয়ারির গণভোটে অংশ নিয়ে এই চাবির সঠিক ব্যবহার করুন। রাষ্ট্রের ভবিষ্যৎ পথরেখা নির্ধারণের এই সুযোগ হাতছাড়া করলে দেশের বড় ক্ষতি হয়ে যাবে।
গণভোটে অংশ নিয়ে রাষ্ট্র পরিচালনায় নিজের অংশীদারিত্ব প্রমাণ করুন। দেশের জন্য ইতিবাচক পরিবর্তন চাইলে গণভোটকে গুরুত্বের সাথে নিয়ে ১২ ফেব্রুয়ারি ভোটকেন্দ্রে যাবেন।
বিবৃতিতে আরো বলা হয়েছে, দেশের মালিকানায় ন্যায্য হিস্যা বুঝে নিতে চাইলে গণভোটে অংশগ্রহণ করতে হবে। আগামীতে দেশ কিভাবে চলবে সেই সিদ্ধান্ত দেয়ার সুযোগ এখন আমাদের হাতে। গণভোটের গোলাপী ব্যালটে সচেতনতার সাথে ‘হাঁ’ বা ‘না’ ভোট দিয়ে আমরা আমাদের সিদ্ধান্ত জানাবো।
Posted ৯:৫৯ পূর্বাহ্ণ | বুধবার, ১৪ জানুয়ারি ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah