শনিবার ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ধর্ষণচেষ্টার প্রতিবাদে জাবি প্রক্টর কার্যালয়ে তালা, প্রশাসনিক ভবন অবরোধের ঘোষণা

জায়দুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর:   |   শনিবার, ১৬ মে ২০২৬   |   প্রিন্ট   |   23 বার পঠিত

ধর্ষণচেষ্টার প্রতিবাদে জাবি প্রক্টর কার্যালয়ে তালা, প্রশাসনিক ভবন অবরোধের ঘোষণা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) এক ছাত্রীকে ধর্ষণচেষ্টার ঘটনার প্রতিবাদে প্রক্টর কার্যালয়ে তালা ঝুলিয়ে দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। আজ ১৬ মে শনিবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।

এর আগে সকাল পৌনে ১০টার দিকে উপাচার্যের বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি শেষে সংবাদ সম্মেলন করেন শিক্ষার্থীরা। এ সময় তারা আগামীকাল ১৭ মে রবিবার থেকে নতুন প্রশাসনিক ভবন অবরোধের কর্মসূচি ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে ফজিলাতুন্নেছা হল সংসদের সাধারণ সম্পাদক ফারজানা তাবাসসুম বলেন, গত ১২ মে বিশ্ববিদ্যালয়ে ধর্ষণ ও হত্যাচেষ্টার ঘটনা ঘটে। পরদিন ১৩ মে নারী শিক্ষার্থীরা প্রশাসনের কাছে ছয় দফা দাবি উত্থাপন করেন এবং অপরাধীকে গ্রেপ্তারে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দেন। তবে নির্ধারিত সময় পার হলেও অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়নি বলে অভিযোগ করেন তিনি।

তিনি আরও বলেন, প্রশাসন শিক্ষার্থীদের বিভ্রান্ত করেছে এবং দায় এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে।

সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা জানান, উপাচার্যের বাসভবনের সামনে সারা রাত অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া কয়েকজন নারী শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েন। সকাল সাড়ে ৯টা পর্যন্ত সেখানে অবস্থান করলেও প্রশাসনের পক্ষ থেকে কার্যকর কোনো উদ্যোগ দেখা যায়নি। এমনকি ভোর পর্যন্ত প্রক্টর আন্দোলনরত শিক্ষার্থীদের সামনে আসেননি বলেও অভিযোগ তোলেন তারা।

পরে উপাচার্যের বাসভবন থেকে বের হয়ে প্রক্টর আন্দোলনকারী নারী শিক্ষার্থীদের ‘ষড়যন্ত্রকারী’ বলে আখ্যা দেন বলে দাবি করেন শিক্ষার্থীরা। তাদের ভাষ্য, এ ধরনের বক্তব্য দায়িত্বজ্ঞানহীন এবং চলমান আন্দোলনকে হেয় করার অপচেষ্টা।

উল্লেখ্য, শুক্রবার রাত ২টার দিকে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নেন নারী শিক্ষার্থীরা। বেঁধে দেওয়া ৪৮ ঘণ্টার মধ্যে আসামি গ্রেপ্তার না হওয়ায় প্রক্টর ও প্রক্টরিয়াল টিমের পদত্যাগ দাবিতে তারা আন্দোলন শুরু করেন।

Facebook Comments Box

Posted ১২:০৯ অপরাহ্ণ | শনিবার, ১৬ মে ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া