মঙ্গলবার ১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

নবীনগরের ফ্রি মেডিকেল ক্যাম্প

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪   |   প্রিন্ট   |   127 বার পঠিত

নবীনগরের ফ্রি মেডিকেল ক্যাম্প

ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগরের বড়াইলে ফ্রি মেডিকেল ক্যাম্প হয়েছে। আজ ৩১ অক্টোবর বৃহস্পতিবার আস্থা ডায়াগনষ্টিক সেন্টারে দিনভর এই ক্যাম্পে এলাকার অসহায়-দরিদ্র আড়াইশো মানুষকে চিকিৎসা সেবা প্রদান করা হয়।

ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য মো. সায়েদুল হক সাঈদ।

বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সভাপতি জাবেদ রহিম বিজন, ২৫০শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের গাইনী কনসালটেন্ট ডাক্তার জেসমিন কবির, লায়ন্স ক্লাব অব ঢাকা-ব্রাহ্মণবাড়িয়ার সেক্রেটারি লায়ন এটিএম ফয়েজুল কবির এমজেএফ।

এতে সভাপতিত্ব করেন ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালের ফিজিক্যাল মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডাক্তার রুহুল আমীন। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অন্যতম লক্ষ্য ছিলো মানবকল্যান। তিনি অসহায় দরিদ্র মানুষের ফ্রি চিকিৎসা সেবার উদ্যােগের প্রশংসা করেন।

অনুষ্ঠানে ডাক্তার রুহুল আমীন, জেসমিন কবির, রোখসানা রহমান ও আব্দুল্লাহ আল মুক্তাদির প্রায় আড়াইশো রোগীকে চিকিৎসা সেবা প্রদান করেন। অনুষ্ঠানে এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

Posted ৩:৪৯ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া