নিজস্ব প্রতিবেদক | শনিবার, ০৯ নভেম্বর ২০২৪ | প্রিন্ট | 170 বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার নাটঘর ইউনিয়ন বিএনপির উদ্যোগে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ ৯ নভেম্বর শনিবার বিকেলে উপজেলার কুড়িঘর খেলার মাঠ প্রাঙ্গণে এই কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়।
নাটঘর ইউনিয়ন বিএনপির সভাপতি মফিজুল ইসলাম মফিজের সভাপতিত্বে কর্মী সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির আহবায়ক ও নবীনগর উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট এম. এ. মান্নান।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব সিরাজুল ইসলাম সিরাজ।
নাটঘর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মাসুদুর রহমান ও সাধারণ সম্পাদক আবু হানিফ মোল্লা ও সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলমের যৌথ সঞ্চালনায় কর্মী সমাবেশে বিশেষ অতিথি ছিলেন নবীনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব নাজমুল করিম, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য নূরে আলম সিদ্দিকি, বেলাল উদ্দিন সরকার তুহিন, আসাদুজ্জামান শাহীন, মাসুদুল ইসলাম মাসুদ, এইচ এম বাশার, মোঃ সালাহ উদ্দিন, নাসির আহমেদ, এডভোকেট মোজাম্মেল হক জালাল, তানিম সাহেদ রিপন ও আলহাজ্ব মোঃ মাহিন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন রাজু, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ শুকুর খান, উপজেলা যুবদলের সদস্য সচিব হাজী আবু কাউসার আহমেদ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক দেলোয়ার হোসেন দিলীপ, জেলা ছাত্রদলের আহ্বায়ক শাহীনুর রহমান শাহিন, সদস্য সচিব সমীর চক্রবর্তী প্রমুখ।
Posted ২:০৬ অপরাহ্ণ | শনিবার, ০৯ নভেম্বর ২০২৪
brahmanbaria2usa.com | Dulal Miah