নিজস্ব প্রতিবেদক | রবিবার, ২৬ মে ২০২৪ | প্রিন্ট | 285 বার পঠিত
আগামী ৫ জুন অনুষ্ঠিতব্য নবীনগর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচিত হলে গ্রাম হবে শহর। শহরের সকল সুযোগ সুবিধা উপজেলার গ্রামে গ্রামে পৌঁছে দেওয়ার অঙ্গিকার ব্যক্ত করেন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী কাজি জহির উদ্দিন টিটু। তিনি বলেন গ্রামের যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন, চিকিৎসা বিদ্যুৎ ও সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করা হবে আমার লক্ষ্য।
গতকাল তিনি কৃষ্ণনগরে তার কৈ মাছ মার্কার পক্ষে গণসংযোগ করেন। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, দলীয় সিদ্ধান্ত মোতাবেক নবীনগরের সংসদ সদস্য নির্বাচনে নিরপেক্ষ ভূমিকা পালন করবেন।
গণসংযোগ কালে সাথে ছিলেন কৃষ্ণনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজি মলাই মিয়া, বীরমুক্তিযোদ্ধা আব্দুর রশিদ সরকার, বীরমুক্তিযোদ্ধা ফুল মিয়া, রুহুল আমিন, শাহজাহান মিয়া, কবীর আহমদ, নাছির উদ্দীন, শফিক মিয়া প্রমুখ।
এর আগে তিনি শিবপুর ইউনিয়নের কনিকাড়া সাহারপাড় মীরপুর কাজলিয়া গ্রামে গণসংযোগ করেন।
Posted ৪:৫৪ অপরাহ্ণ | রবিবার, ২৬ মে ২০২৪
brahmanbaria2usa.com | Dulal Miah