নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ০৫ নভেম্বর ২০২৪ | প্রিন্ট | 159 বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগরে দুটি অয়েল মিল ও দুটি জুয়েলারী দোকানকে জরিমানা ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
নবীনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ আবু মুসা গতকাল ৪ নভেম্বর সোমবার দুপুরে পৃথক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই জরিমানা করেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ আবু মুসা জানান, সোমবার দুপুরে উপজেলার রসুল্লাবাদ বাজারে ২টি অয়েল মিলে (সরিষার তেলের মিল) অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে মিল দু’টির বিএসটিআইয়ের অনুমোদন পাওয়া যায়নি। পাশাপাশি অস্বাস্থ্যকর পরিবেশে তেল উৎপাদন ও তেলের মান নিশ্চিত না করে কোন রকম লেবেলিং ছাড়াই বাজারজাত করে আসছিলো। পরে ২টি মিলের মালিককে ৫০ হাজার টাকা করে ১ লাখ টাকা জরিমানা করা হয়। পরে নবীনগর পৌরসভার বিভিন্ন জুয়েলারি দোকানে অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা কালে দেখা যায় ২টি জুয়েলারি দোকান মালিক সরকার নির্ধারিত ওজন স্কেলে সোনা বিক্রয় করছেন না। পরে ২ জুয়েলারি দোকান মালিককে ২০ হাজার টাকা করে মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।
Posted ৪:৪৪ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৫ নভেম্বর ২০২৪
brahmanbaria2usa.com | Dulal Miah