নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪ | প্রিন্ট | 129 বার পঠিত
নবীনগর পৌর এলাকায় বালুবাহী ট্রলির ধাক্কায় আব্দুর রহমান (১৪) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। সে ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর পশ্চিম পাড়ার ছোট্ট মিয়ার ছেলে।
আজ ১৪ নভেম্বর বৃহষ্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে। এলাকাবাসী জানান, গতকাল দুপুরে নবীনগর পৌর এলাকার পশ্চিম পাড়ায় আব্দুর রহমান রাস্তা পারাপারের সময় পেছন থেকে বালুবাহী ট্রলি ধাক্কা দিলে ঘটনাস্থলে সে মারা যায়।
আব্দুর রহমানের বাবা ছোট্ট মিয়া বলেন, তাকে মালবাহী ট্রলি ধাক্কা দিলে সে ঘটনাস্থলেই মারা যায়। ট্রলিটিকে আটক করা হয়েছে।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক বলেন, বালুবাহী ট্রলির ধাক্কায় একজন মারা গেছেন।
Posted ২:৩৫ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪
brahmanbaria2usa.com | Dulal Miah