শনিবার ১৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

নবীনগর হযরত আমেনা (রা.) পৌর মহিলা দাখিল মাদ্রাসায় বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা

ফরিদ আহমেদ, নবীনগর প্রতিনিধি :   |   বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   256 বার পঠিত

নবীনগর হযরত আমেনা (রা.) পৌর মহিলা দাখিল মাদ্রাসায় বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা

‎ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর হযরত আমেনা (রা.) পৌর মহিলা দাখিল মাদ্রাসায় বরাবরের মতো এবারও বার্ষিক পরীক্ষায় সন্তোষজনক ফলাফল অর্জিত হয়েছে। ‎এ উপলক্ষে আজ ২৪ ডিসেম্বর বুধবার সকালে মাদ্রাসা প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়।

ফলাফল প্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি ও বিশিষ্ট শিক্ষানুরাগী মোহাম্মদ হোসেন শান্তি।

‎অনুষ্ঠানে বিশেষ অতিথি ও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাদ্রাসার সুপার মাওলানা আব্দুল মতিন, সহকারী সুপার মো. জাকারিয়া, সহকারী শিক্ষক আব্দুর রউফ, অহিদ উল্লাহ, আসমা বেগম, সোহেনা বেগম। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মো. রফিকুল ইসলাম এবং পৌর শহরের শাহ সাহেব বাড়ি জামে মসজিদের খতিব মাওলানা আলাউদ্দিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

‎প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ হোসেন শান্তি সন্তোষজনক ফলাফলের জন্য শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের আন্তরিক ধন্যবাদ জানান। তিনি বলেন, নিয়মিত পড়াশোনা ও শিক্ষকদের নিবেদিত প্রচেষ্টার ফলেই এ সাফল্য অর্জিত হয়েছে। তিনি শিক্ষার্থীদের ভবিষ্যতেও এ ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান এবং প্রতিটি শ্রেণিতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী মেধাবী শিক্ষার্থীদের পুরস্কৃত করার ঘোষণা দেন।

‎উল্লেখ্য, নবীনগর হযরত আমেনা (রা.) পৌর মহিলা দাখিল মাদ্রাসা ইতোমধ্যে এ এলাকার নারী শিক্ষাবিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।

Facebook Comments Box

Posted ২:৪৬ অপরাহ্ণ | বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া