হাকিকুল ইসলাম খোকন | রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০২৪ | প্রিন্ট | 166 বার পঠিত
আগামী ১ অক্টোবর থেকে নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের স্থান পরিবর্তন হচ্ছে। এর নতুন ঠিকানা হচ্ছে, ৩১-১০ ৩৭তম অ্যাভিনিউ, স্যুইট- ২০১ (২য় তলা) লং আইল্যান্ড সিটি, নিউইয়র্ক-১১১০১। ২৬ সেপ্টেম্বর বৃহস্পতিবার নিউইয়র্কের কনস্যুলেট অফিস থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে আরো উল্লেখ করা হয়, নতুন ঠিকানাটি বর্তমান ঠিকানার খুবই সন্নিকটবর্তী।
আগামী ১ অক্টোবর নতুন ভবনে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল তার কর্মকর্তা-কর্মচারীসহ লজিস্টিক, সেবা প্রদান সংক্রান্ত সুযোগ-সুবিধাসহ পূর্ণরূপে সক্রিয় থাকবে। বাংলাদেশ কনস্যুলেট সংক্রান্ত হালনাগাদ তথ্যের জন্য সবাইকে বাংলাদেশের কনুস্যলেট জেনারেলের ওয়েবপেজ (www.bdcgny.org) ও ফেসবুক একাউন্ট Consulate General of Bangladesh, New York) ফলো করতে আন্তরিকভাবে অনুরোধ করা হলো।
Posted ৪:৪৬ অপরাহ্ণ | রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০২৪
brahmanbaria2usa.com | Dulal Miah