নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬ | প্রিন্ট | 13 বার পঠিত
নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহসহ পাঁচ দফা দাবি বাস্তবায়নের দাবিতে নীলফামারীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা শ্রমিক ঐক্য সংগ্রাম পরিষদ। পরে জেলা প্রশাসকের মাধ্যমে বিদ্যুৎমন্ত্রীর কাছে স্মারকলিপি দিয়েছে সংগঠনটি।
মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে শহরের বড় ট্রাফিক মোড় থেকে বিক্ষোভ মিছিল বের করেন সংগঠনের নেতা-কর্মীরা। মিছিলটি জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে গিয়ে বিক্ষোভ সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তারা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা, ডিমান্ড চার্জ বাতিল, মিটার ভাড়া বন্ধ, ৫০ থেকে ৩০০ ইউনিট পর্যন্ত বিদ্যুতের দাম কমানো এবং ভ্যাটের হার কমানোর দাবি জানান।
পরে এসব দাবি বাস্তবায়নের জন্য জেলা প্রশাসকের মাধ্যমে বিদ্যুৎমন্ত্রীর কাছে স্মারকলিপি দেওয়া হয়।
জেলা শ্রমিক ঐক্য সংগ্রাম পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন সংগঠনের সহসভাপতি মাহবুবুল আলম টুলু, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম আবু, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার আব্দুল জলিল এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটির সভাপতি আলিফ সিদ্দিকী প্রান্তর।
Posted ১২:২১ অপরাহ্ণ | মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah