বুধবার ১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিয়ের আনন্দযাত্রায় নেমে এলো শোক, খালে অটোরিকশা পড়ে নিহত ১২

অনলাইন ডেস্ক   |   বুধবার, ১২ আগস্ট ২০২৬   |   প্রিন্ট   |   13 বার পঠিত

বিয়ের আনন্দযাত্রায় নেমে এলো শোক, খালে অটোরিকশা পড়ে নিহত ১২

পাকিস্তানের পাঞ্জাবে ভয়াবহ দুর্ঘটনায় বরযাত্রীবাহী অটোরিকশা খালে পড়ে ছয় শিশুসহ অন্তত ১২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় এখনো কয়েকজন নিখোঁজ রয়েছেন।

সোমবার (১০ আগস্ট) রাতে কোট আদ্দু জেলার মুজাফফরগড় খালে এ দুর্ঘটনা ঘটে।

ডনের প্রতিবেদনে বলা হয়েছে, তিনটি অটোরিকশায় করে বরযাত্রীরা লোমার ওয়ালা থেকে বাসিত আরিনের দিকে যাচ্ছিলেন।

পথে অতিরিক্ত গতির কারণে একটি অটোরিকশার চালক নিয়ন্ত্রণ হারালে সেটি সরাসরি খালে পড়ে যায়। দুর্ঘটনার সময় অটোরিকশাটিতে ২৪ জন যাত্রী ছিলেন।

তিনজন সাঁতরে তীরে উঠে স্থানীয়দের খবর দেন। পরে উদ্ধারকারী দল ও স্থানীয় বাসিন্দারা রাতভর অভিযান চালান।

প্রথমে ছয়জনকে জীবিত উদ্ধার করা হয়। উদ্ধার করা হয় তিনজনের মরদেহও।

মঙ্গলবার আরও নয়জনের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানান উদ্ধারকারী দলের ইনচার্জ ওসামা জিসান। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১২ জনে।

উদ্ধারকারীরা জানান, দুর্ঘটনাস্থল থেকে প্রায় ২০ কিলোমিটার দূরেও একজনের মরদেহ পাওয়া গেছে। আরও কয়েকজনের মরদেহ উদ্ধার করা হয়েছে ৫, ৭ ও ১৫ কিলোমিটার দূরের বিভিন্ন স্থান থেকে।

স্থানীয়দের মতে, খালটির গভীরতা প্রায় ১৫ থেকে ২০ ফুট এবং প্রস্থ ১০০ থেকে ১২০ ফুট। এখনো কয়েকজন নিখোঁজ থাকায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সূত্র: ডন

Facebook Comments Box

Posted ১:৪৭ পূর্বাহ্ণ | বুধবার, ১২ আগস্ট ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া