ফখরুল হাসান, চট্টগ্রাম থেকে : | শুক্রবার, ০৮ আগস্ট ২০২৫ | প্রিন্ট | 130 বার পঠিত
প্রতিকী ছবি
রাউজান থানা পুলিশের অভিযানে এক পরোয়ানাভুক্ত পলাতক আসামি গ্রেফতার হয়েছে। গ্রেফতার হওয়া মোহাম্মদ নুরুদ্দিন (৪২) উপজেলার হলদিয়া ইউনিয়নের উত্তর সর্তা গ্রামের মৃত শাহা আলমের ছেলে।
থানা সূত্রে জানা যায়, ৭ আগস্ট বৃহস্পতিবার ভোররাতে নুরুদ্দিন নিজ বাড়িতে অবস্থান করছে-গোপন সূত্রের তথ্যের ভিত্তিতে রাউজান থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়ার নেতৃত্বে পুলিশের একটি দল উত্তর সর্তা গ্রামের সোনা আলী তালুকদার বাড়িতে অভিযান চালায়। অভিযানকালে ঘর তল্লাশি করে পুলিশ দেশীয় একটি আগ্নেয়াস্ত্র ও একটি বিশেষ ধরনের কিরিচ উদ্ধার করে।
থানা সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ভোররাতে নুরুদ্দিন নিজ বাড়িতে অবস্থান করছে-এমন গোপন তথ্যের ভিত্তিতে রাউজান থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়ার নেতৃত্বে পুলিশের একটি দল উত্তর সর্তা গ্রামের সোনা আলী তালুকদার বাড়িতে অভিযান চালায়। অভিযানকালে ঘর তল্লাশি করে পুলিশ দেশীয় একটি আগ্নেয়াস্ত্র ও একটি বিশেষ ধরনের কিরিচ উদ্ধার করে।
রাউজান থানার ওসি মনিরুল ইসলাম ভূঁইয়া জানান, আটককৃত নুরুদ্দিন পুলিশি জিজ্ঞাসাবাদে পার্বত্য এলাকা থেকে অস্ত্র সংগ্রহের বিষয়টি স্বীকার করেছেন। তার বিরুদ্ধে আগে থেকেই আদালতের সাজার পরোয়ানা ছিল। তাকে অস্ত্র আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
Posted ২:০২ অপরাহ্ণ | শুক্রবার, ০৮ আগস্ট ২০২৫
brahmanbaria2usa.com | Dulal Miah