মঙ্গলবার ৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘পর্যটন উন্নয়নে সংবাদ কর্মীদের ভূমিকা’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

সঞ্জীব ভট্টাচার্য্য   |   শনিবার, ১০ জানুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   165 বার পঠিত

‘পর্যটন উন্নয়নে সংবাদ কর্মীদের ভূমিকা’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

‘পর্যটন উন্নয়নে সংবাদ কর্মীদের ভূমিকা’ শীর্ষক কর্মশালা ব্রাহ্মণবাড়িয়ায় অনুষ্ঠিত হয়েছে। আজ ১০ জানুয়ারি শনিবার সকাল থেকে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে বিভিন্ন জাতীয় টেলিভিশন ও জাতীয় পত্রিকার ৬৫ জন সংবাদ কর্মীদের অংশগ্রহণে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ ট্যুরিজম বোর্ড আয়োজিত এই কর্মশালাটি ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করেন বাংলাদেশ টুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা নুজহাত ইয়াসমিন। এ সময় তিনি বাংলাদেশের সম্ভাবনাময় পর্যটন শিল্পের বিভিন্ন দিক তুলে ধরেন।

কর্মশালায় ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি জাবেদ রহিম বিজনের সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের পরিচালক আবু সেলিম মাহমুদ উল হাসান ও উপ-পরিচালক মো. মাজহারুল ইসলাম।

দেশের ট্যুরিজম খাত নিয়ে বক্তব্য প্রদানকালে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের পরিচালক আবু সেলিম মাহমুদ উল হাসান বলেন, পর্যটন খাত একটা দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিশেষ করে বিশ্ব অর্থনীতির ১০ শতাংশ এসে থাকে কেবল পর্যটন খাত থেকেই। মূলত দরিদ্রতা বিমোচনে পর্যটন শিল্প নানাভাবে নিম্ন আয়ের মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি ও অর্থনৈতিক অবস্থা সমৃদ্ধ করতে ভূমিকা রাখে। তাই দেশের সম্ভাবনাময় পর্যটন খাতকে পর্যটকদের কাছে আকর্ষণীয় করে তুলতে এবং দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করতে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড নিবিড়ভাবে কাজ করে যাচ্ছে। জেলা পর্যায়েও বহু ঐতিহাসিক নিদর্শন রয়েছে যেগুলো পর্যটকদের আকর্ষিত করতে পারে। তাই ব্রাহ্মণবাড়িয়ার যে ঐতিহ্যবাহী ও ঐতিহাসিক নিদর্শনগুলো রয়েছে সেগুলো পর্যটন শিল্প হিসেবে তুলে ধরতে সাংবাদিকদের ভূমিকা পালন করতে হবে। বাংলাদেশ ট্যুরিজম বোর্ড ব্রাহ্মণবাড়িয়ার পর্যটন খাতকে এগিয়ে নিতে ও পর্যটকদের কাছে আকর্ষণীয় করে তুলতে কাজ করে যাবে।

Facebook Comments Box

Posted ১১:১৮ পূর্বাহ্ণ | শনিবার, ১০ জানুয়ারি ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া