রবিবার ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

পল্লী বিদ‍্যুতের ডিজিএম এর বিরুদ্ধে মানববন্ধন

ফখরুল হাসান, চট্টগ্রাম থেকে :   |   রবিবার, ১২ অক্টোবর ২০২৫   |   প্রিন্ট   |   76 বার পঠিত

পল্লী বিদ‍্যুতের ডিজিএম এর বিরুদ্ধে মানববন্ধন

চট্টগ্রামের চন্দনাইশ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডস্থ দক্ষিণ গাছবাড়ীয়া পালপাড়া, দেয়াং পাড়া, মতির বাড়ি ও বুলার তালুক এলাকায় গত ৪ দিন ধরে বিদ্যুৎ না থাকার প্রতিবাদে পল্লী বিদ্যুৎ চন্দনাইশের ডিজিএম মোঃ ফখরুদ্দিন এর পদত্যাগ চেয়ে মানববন্ধন করেছে এলাকাবাসী। আজ ১২ অক্টোবর রবিবার দুপুরে গাছবাড়ীয়া পুরাতন কলেজ গেইটের বটতল এলাকায় পল্লী বিদ্যুৎ চন্দনাইশ জোনাল অফিসের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

স্থানীয় বাসিন্দা হাসান আলী জানান, গ্রাহক পরিমল মাষ্টারের ঘরের ছাদের সাথে তার জড়ানোর কারণে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে ৫ দিন অতিবাহিত হলেও বিদ্যুৎ না পেয়ে গ্রাহকেরা মানব বন্ধন করেন।

এর আগে গত জুলাই মাসে চন্দনাইশ জোনাল অফিসে মোট কর্মরত ৮৫ জন কর্মকর্তা কর্মচারী ডিজিএম এর অপসারণ চেয়ে চট্টগ্রাম পবিস-১ এর সিনিয়র জেনারেল ম্যানেজারের কাছে ১৬ টি অভিযোগ সহ লিখিত আবেদন করেন। কর্মকর্তা- কর্মচারীদের দাবি আদায় না হওয়ায় মানববন্ধন, কর্মবিরতি সহ বিভিন্ন ধরনের আন্দোলন করেন।

মানববন্ধনে এলাকাবাসীর সাথে একাত্মতা প্রকাশ করে বক্তব্য রাখেন চন্দনাইশ পৌরসভা এলডিপির সাধারণ সম্পাদক আখতার আলম, চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সহ-সভাপতি সিরাজুল ইসলাম, গণতান্ত্রিক যুবদল চন্দনাইশ পৌরসভার সভাপতি মোহাম্মদ মহিউদ্দিন প্রমুখ। সভায় বক্তারা হয়রানি ও বাড়তি টাকা আদায়ের চেষ্টার প্রতিবাদে ডিজিএম এর অপসারণের দাবি জানান।

ডিজিএম মোঃ ফখরুদ্দিন সাথে কথা বললে তিনি জানান, গ্রাহক পরিমল মাষ্টার তার বাড়ীর ছাদের সাথে বৈদ‍্যুতিক তাঁর ঢালাই করে দেয়ায় সমস্যার সৃষ্টি হয়েছে। বিদ্যুতের তাঁর ও খুঁটি স্থানান্তর করতে নিয়ম অনুযায়ী টাকা জমা দেয়ার কথা বলেছি। স্থানান্তরের আগে বিদ্যুৎ সংযোগ দেয়া সম্ভব নয় বলেও জানান।

চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর সিনিয়র জেনারেল ম্যানেজার প্রকৌশলী দীলিপ চন্দ্র নাথ চৌধুরীর মুঠোফোনে কল দিলে রিসিভ না করায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

Facebook Comments Box

Posted ৪:৫৭ অপরাহ্ণ | রবিবার, ১২ অক্টোবর ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া