জায়েদুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর: | সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫ | প্রিন্ট | 259 বার পঠিত
গাজীপুরে গহীন বন থেকে লোকালয়ে বেরিয়ে সড়ক পার হওয়ার সময় দ্রুতগতির প্রাইভেটকারের চাপায় একটি গর্ভবতী হরিণের মৃত্যু হয়েছে। আজ ২৯ ডিসেম্বর সোমবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন কাচিঘাটা রেঞ্জের সদর বিট কর্মকর্তা শরিফ খান চৌধুরী। এর আগে, রবিবার রাতে গাজীপুরের কালিয়াকৈর-মাওনা আঞ্চলিক সড়কের ফুলবাড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, রবিবার রাতে কালিয়াকৈর-মাওনা আঞ্চলিক সড়কের ফুলবাড়িয়া এলাকায় বনাঞ্চলের ভেতর দিয়ে যাওয়া সড়ক পার হওয়ার সময় দ্রুতগতির একটি প্রাইভেটকার হরিণটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ ও বন বিভাগের সদস্যরা মৃত হরিণটি উদ্ধার করে।
বন বিভাগের কর্মকর্তারা জানান, নিহত হরিণটি গর্ভবতী ছিল। এ ঘটনায় বনাঞ্চল সংলগ্ন সড়কে যানবাহন চলাচলের সময় গতি নিয়ন্ত্রণ ও সতর্কতা বাড়ানোর আহ্বান জানিয়েছে বন বিভাগ।
Posted ৩:২৭ অপরাহ্ণ | সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫
brahmanbaria2usa.com | Dulal Miah