মঙ্গলবার ১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রাথমিক বৃত্তি পরীক্ষার্থীদের জন্য ১০ নির্দেশনা জারি

অনলাইন ডেস্ক   |   সোমবার, ২৩ মার্চ ২০২৬   |   প্রিন্ট   |   110 বার পঠিত

প্রাথমিক বৃত্তি পরীক্ষার্থীদের জন্য ১০ নির্দেশনা জারি

এপ্রিলে অনুষ্ঠিতব্য সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষাকে সামনে রেখে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় পরীক্ষার্থীদের জন্য ১০ দফা নির্দেশনা জারি করেছে। পরীক্ষা সুষ্ঠু ও স্বচ্ছভাবে সম্পন্ন করতে সম্প্রতি প্রকাশিত পূর্ণাঙ্গ নীতিমালায় এসব নির্দেশনা অন্তর্ভুক্ত করা হয়েছে।

এদিকে, নীতিমালাটি প্রকাশ করা হয়েছে প্রাথমিক শিক্ষা অধিদফতর-এর ওয়েবসাইটে। যদিও পরীক্ষার বিস্তারিত সময়সূচি এখনো ঘোষণা হয়নি, তবে সব শিক্ষার্থীকে কঠোরভাবে নিয়ম মানার নির্দেশ দেওয়া হয়েছে।

পরীক্ষার বিষয় ও নম্বর বণ্টন :
নীতিমালা অনুযায়ী পরীক্ষা হবে—
বাংলা, ইংরেজি, গণিত (প্রতিটি ১০০ নম্বর, সময় ২ ঘণ্টা ৩০ মিনিট)
প্রাথমিক বিজ্ঞান ও বাংলাদেশ ও বিশ্বপরিচয় (৫০+৫০=১০০ নম্বর, সময় ২ ঘণ্টা ৩০ মিনিট)

বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীরা অতিরিক্ত ৩০ মিনিট সময় পাবে।
প্রতিটি বিষয়ে কমপক্ষে ৪০% নম্বর পেতে হবে বৃত্তির জন্য।

বৃত্তির ধরন
ট্যালেন্টপুল ও সাধারণ—দুই ধরনের বৃত্তি
ছাত্র ও ছাত্রী সমান (৫০%-৫০%)
৮০% সরকারি ও ২০% বেসরকারি বিদ্যালয়ের জন্য সংরক্ষিত

✅ পরীক্ষার হলে ১০টি নির্দেশনা
১. প্রবেশপত্রসহ নির্ধারিত সময়ে হলে উপস্থিত থাকতে হবে
২. মোবাইল, ক্যালকুলেটরসহ কোনো অননুমোদিত জিনিস আনা যাবে না
৩. ওএমআর শিটে নির্ধারিত তথ্য ছাড়া কিছু লেখা যাবে না
৪. উত্তরপত্রে ইনভিজিলেটরের স্বাক্ষর থাকতে হবে
৫. কোনো পরিচয় বা চিহ্ন লেখা যাবে না
৬. আলাদা খসড়া কাগজ দেওয়া হবে না
৭. টেবিল/দেহে কিছু লেখা যাবে না
৮. ১ ঘণ্টার আগে হল ত্যাগ করা যাবে না
৯. উত্তরপত্র জমা দিয়ে বের হতে হবে
১০. কর্তৃপক্ষের সব নির্দেশনা মানতে হবে

পরীক্ষা চলাকালীন আচরণবিধি :
একে অপরের সঙ্গে কথা বলা নিষিদ্ধ
নকল বা তথ্য বিনিময় সম্পূর্ণ নিষিদ্ধ
অন্যের খাতা দেখা বা দেখানো যাবে না
উত্তরপত্র জমা না দিয়ে বের হওয়া যাবে না
উত্তরপত্রের পৃষ্ঠা পরিবর্তন বা নষ্ট করা যাবে না

Facebook Comments Box

Posted ৬:১৬ পূর্বাহ্ণ | সোমবার, ২৩ মার্চ ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া