শুক্রবার ৩১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ফিলাডেলফিয়ায় খাবার ডেলিভারির সময় গুলিতে নিহত বাংলাদেশি প্রবাসী

আরিফুর রহমান আরিফ :   |   বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬   |   প্রিন্ট   |   62 বার পঠিত

ফিলাডেলফিয়ায় খাবার ডেলিভারির সময় গুলিতে নিহত বাংলাদেশি প্রবাসী

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের ফিলাডেলফিয়া শহরে খাবার সরবরাহের কাজ করতে গিয়ে দুর্বৃত্তদের গুলিতে মো. মাহফুজুল হক (৪৩) নামে এক প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন।

স্থানীয় পুলিশ জানিয়েছে, ফিলাডেলফিয়ার কিংসেসিং এলাকায় ডোরড্যাশের হয়ে খাবার ডেলিভারি দেওয়ার সময় সশস্ত্র দুর্বৃত্তদের গুলির শিকার হন নর্থইস্ট ফিলাডেলফিয়ার বাসিন্দা মাহফুজুল হক।

স্থানীয় সময় মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে সাউথ ইথান স্ট্রিটের ১০০০ ব্লকে তার মাথার পেছনে গুলি করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ ঘটনাস্থল থেকে চালু অবস্থায় থাকা তার গাড়ি, ডোরড্যাশের ডেলিভারি ব্যাগ এবং রাইফেলের ব্যবহৃত দুটি খোসা উদ্ধার করেছে।

প্রাথমিক তদন্তে পুলিশ ঘটনাটিকে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে ধারণা করছে। এ ঘটনায় মুখোশধারী তিনজনকে সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করা হয়েছে। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি।

নিহত মাহফুজুল হকের পরিবারে স্ত্রী ও ১৪ বছর বয়সী এক সন্তান রয়েছে। হত্যাকাণ্ডের রহস্য উদ্‌ঘাটন এবং জড়িতদের গ্রেপ্তারে তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ।

Facebook Comments Box

Posted ৮:৫০ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া