জায়দুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর: | রবিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৬ | প্রিন্ট | 105 বার পঠিত
গাজীপুর-২ (সদর-টঙ্গী) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এম. মঞ্জুরুল করিম রনি বলেছেন, “ফুল পচে যায়, কিন্তু গাছের চারা দিলে পরিবেশ রক্ষা হবে। আমাদের সারা দেশে ২৫ কোটি গাছ লাগাতে হবে। তাই কেউ শুভেচ্ছা জানাতে চাইলে ফুলের পরিবর্তে গাছের চারা দিন।”
রোববার (২২ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় টঙ্গী কনভেনশন সেন্টারে টঙ্গী পূর্ব ও পশ্চিম থানা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, “পরিকল্পিতভাবে শিল্পায়ন, কৃষি জমি ও গাছপালা রক্ষা করে প্রকৃতি সংরক্ষণে কাজ করতে হবে।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমন, সঞ্চালনা করেন টঙ্গী পশ্চিম থানা বিএনপির সদস্য সচিব আসাদুজ্জামান নূর। এ সময় উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর বিএনপির সাবেক সহসভাপতি মাহবুবুল আলম শুক্কুর, সাবেক যুগ্ম আহ্বায়ক রাকিব উদ্দিন সরকার পাপ্পু, টঙ্গী পশ্চিম থানা বিএনপির আহ্বায়ক প্রভাষক বশির উদ্দিন, এবং গাজীপুর মহানগর যুবদলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক জসিম উদ্দিন ভাট প্রমুখ।
Posted ৪:০০ অপরাহ্ণ | রবিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah