বুধবার ১৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘বরিশল ইউনিয়ন’ নামে নতুন ইউনিয়ন পুনর্গঠনের নির্দেশ

সঞ্জীব ভট্টাচার্য্য :   |   মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬   |   প্রিন্ট   |   79 বার পঠিত

‘বরিশল ইউনিয়ন’ নামে নতুন ইউনিয়ন পুনর্গঠনের নির্দেশ

ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর উপজেলার বিদ্যমান বাসুদেব ইউনিয়নের ছয়টি গ্রাম সমন্বয়ে আখাউড়া উপজেলার অধীনে “বরিশল ইউনিয়ন” নামে একটি নতুন ইউনিয়ন গঠন বা পুনর্গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে এ সংক্রান্ত একটি চিঠি জারি করা হয়েছে। গত ২৪ মার্চ ২০২৬ তারিখে জারি করা স্মারকে বিষয়টি নিশ্চিত করা হয়।

চিঠিতে উল্লেখ করা হয়, বরিশল গ্রামের বাসিন্দা কবীর আহমেদ ভূঞার আবেদনের প্রেক্ষিতে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। প্রস্তাব অনুযায়ী, সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের ছয়টি গ্রামকে একত্র করে আখাউড়া উপজেলার অধীনে নতুন “বরিশল ইউনিয়ন” গঠন করা হবে।

এতে আরো বলা হয়, ইউনিয়ন পরিষদ বিভক্তকরণ ও পুনর্গঠন সংক্রান্ত ২০১৩ ও ২০১৪ সালের প্রণীত নীতিমালা অনুসরণ করতে হবে। পাশাপাশি, স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর ১১ ধারা অনুযায়ী প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে পরবর্তী কার্যক্রম গ্রহণের জন্য অনুরোধ জানানো হয়েছে।

এর অনুলিপি সদয় কার্যার্থে স্থানীয় সরকার বিভাগের একান্ত সচিব, স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব, স্থানীয় সরকার বিভাগের যুগ্ম সচিব (ইউপি) ও ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার বরিশল গ্রামের কবির আহমেদ ভূঞা এর কাছে পাঠানো হয়েছে।

Facebook Comments Box
×
News Image
বিস্তারিত কমেন্টে…

Posted ১১:৪৭ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আখাউড়ায় ফল মেলা
(474 বার পঠিত)

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া