সোমবার ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বরিশালে পাঁচ তলা ভবন হেলে পড়েছে চার তলা ভবনের ওপর

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ২৩ নভেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   110 বার পঠিত

বরিশালে পাঁচ তলা ভবন হেলে পড়েছে চার তলা ভবনের ওপর

বরিশাল নগরীর বেলতলা এলাকায় একটি পাঁচতলা ভবন পাশের নবনির্মিত একটি চারতলা ভবনের ওপর হেলে পড়েছে। ভূমিকম্পের দুইদিন পর আজ ২৩ নভেম্বর রবিবার দুই ভবন মালিক টের পেয়েছেন।

বেলতলা এলাকার বাসিন্দা আসিফ মাহমুদ বলেন, মোতালেব মিয়ার পাঁচতল ভবনটি পাশের সৌদি প্রবাসী জহির হাওলাদারের নবনির্মিত চারতলা ভবনের ওপর হেলে পড়েছে। শুক্রবারের ভূমিকম্পের কারণে ভবনটি হেলে পড়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মোতালেব মিয়ার ভবনের প্রত্যেকটি তলায় ভাড়াটিয়া রয়েছেন। নতুন ভবনটির কাজ চলছে। ওই ভবনের নিচতলায় শুধুমাত্র প্রবাসীর পরিবার বাস করছেন। ভবনটি হেলে পড়ায় ঝুঁকি তৈরি হয়েছে।

প্রবাসী জহির হাওলাদারের ছেলে ফাখের হাওলাদার বলেন, সকালে দেখতে পেয়েছি পাশের ভবনটির ওপর থেকে হেলে তাদের ভবনের ওপর পড়েছে। এতে তাদের ভবনের সেইফটি ট্যাংকের পাইপ ভেঙে গেছে। প্রবাসীর শ্বশুর কবির সিকদার বলেন, তারা ২০২৩ সালে বরিশাল সিটি কর্পোরেশন থেকে প্লান নিয়ে চারতলা ভবনটি করেছেন। প্লান অনুযায়ী ভবনটি করা হয়েছে।

অপর ভবন মালিক মো. মোতালেব মিয়া বলেন, সিটি কর্পোরেশন থেকে তিনি চার তলার প্লান অনুমোদন নিয়েছেন। পুরো পাঁচতলা করা হয়নি। এক পাশে একটি ইউনিট পাচতলা করা হয়েছে। ভবনটির পশ্চিম দিকে কোন সমস্যা হয়নি। তবে পূর্ব পাশের অংশটি পাশের ভবনের সাথে রয়েছে। তার ভবনটি নয়, নতুন ভবনটি হেলে পড়েছে বলে দাবি করেন মোতালেব মিয়া।

এ বিষয়ে বরিশাল সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল বারী বলেন, ভূমিকম্পের কারণে বরিশাল নগরীতে তেমন ক্রিয়া-প্রতিক্রিয়া হয়নি। কাজের মান খারাপ হওয়ার কারণে হয়তো হেলে পড়েছে। ভবন দুইটি পরিদর্শন করে নিশ্চিত বলতে পারবো।

Facebook Comments Box

Posted ৪:৩৫ অপরাহ্ণ | রবিবার, ২৩ নভেম্বর ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া