সিরাজুল ইসলাম : | শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬ | প্রিন্ট | 171 বার পঠিত
দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মোঃ খালেদ হাসান টিপুকে বাংলাদেশ জাতীয়তাবাদী তৃণমূল দল ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সভাপতি পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত ২৪ ফেব্রুয়ারি ইফতার ও দোয়া মাহফিলের পর অনুষ্ঠিত বোর্ড মিটিংয়ে অনাস্থা প্রস্তাবের মাধ্যমে সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী তৃণমূল দল ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি জামান ভূঁইয়া ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ আজহার খন্দকার (সুমন) ইতোমধ্যেই বহিষ্কারাদেশ কার্যকর করেছেন।
এই সিদ্ধান্তের কপি বাংলাদেশ জাতীয়তাবাদী তৃণমূল দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি হানিফ ব্যাপারী, সিনিয়র সহ-সভাপতি নাছির উদ্দিন এবং ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল এম.পি ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ সিরাজুল ইসলামকে প্রদান করা হয়েছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী তৃণমূল দল ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি জামান ভূঁইয়া ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ আজহার খন্দকার (সুমন) স্বাক্ষরিতভাবে প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন।
Posted ৫:৪২ অপরাহ্ণ | শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah