মঙ্গলবার ১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের ১০ কর্মকর্তা প্রশিক্ষণ নিতে ভারতে

অনলাইন ডেস্ক   |   সোমবার, ২১ অক্টোবর ২০২৪   |   প্রিন্ট   |   143 বার পঠিত

বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের ১০ কর্মকর্তা প্রশিক্ষণ নিতে ভারতে

ইন্ডিয়ান টেকনিক্যাল অ্যান্ড ইকোনোমিক কো-অপারেশনের (আইটিইসি) অধীনে প্রশিক্ষণ কর্মসূচিতে যোগ দিতে ভারতে গেছেন বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের ১০ কর্মকর্তা। আজ ২১ অক্টোবর সোমবার ঢাকায় ভারতীয় হাইকমিশনের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, নয়াদিল্লিতে ল্যান্ড পোর্ট অথরিটি অব ইন্ডিয়া এবং আইটিইসির যৌথ উদ্যোগে সোমবার থেকে একটি প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে, যা চলবে আগামী ২৫ অক্টোবর পর্যন্ত। এতে বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের ১০ কর্মকর্তা অংশ নিয়েছেন।

‘ইঞ্জিনিয়ারিং এক্সিলেন্স : ফ্রম ব্লুপ্রিন্ট টু বর্ডার’ শিরোনামের প্রশিক্ষণ কর্মসূচিটি স্মার্ট, সবুজ এবং স্থিতিস্থাপক স্থলবন্দরগুলোর মাস্টার পরিকল্পনার ওপর ভিত্তি করে সাজানো হয়েছে। এতে বাংলাদেশ, ভুটান, নেপাল, শ্রীলঙ্কা এবং ভারত থেকে ২৭ জন অংশ নিয়েছেন।

প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারত সরকারের বর্ডার ম্যানেজমেন্ট সেক্রেটারি ড. রাজেন্দ্র কুমার, ল্যান্ড পোর্ট অথরিটির চেয়ারম্যান আদিত্য মিশ্র প্রমুখ।

উল্লেখ্য, আন্তর্জাতিক সক্ষমতা বৃদ্ধির জন্য আইটিইসি ১৬০ এর অধিক দেশের ২ লক্ষাধিক কর্মকর্তাকে প্রশিক্ষণ প্রদান করেছে।

Facebook Comments Box

Posted ৪:০৭ অপরাহ্ণ | সোমবার, ২১ অক্টোবর ২০২৪

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া