রবিবার ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

বার্ষিক নৌকা ভ্রমণ অনুষ্ঠিত

জায়েদুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর:   |   শুক্রবার, ১৫ আগস্ট ২০২৫   |   প্রিন্ট   |   90 বার পঠিত

বার্ষিক নৌকা ভ্রমণ অনুষ্ঠিত

গাজীপুরের শ্রীপুরে শ্রীপুর এগ্রোভেট রিপ্রেজেনটেটিভ এসোসিয়েশন (সারা) এর বার্ষিক নৌকা ভ্রমণ অনুষ্ঠিত হয়েছে। আজ ১৫ আগস্ট শুক্রবার সকাল ৯টায় রাজাবাড়ি থেকে প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা খাল ও বিল পথে তিনশ ফিট নিলা মার্কেটে এ ব্যতিক্রমধর্মী নৌকা ভ্রমণের আয়োজন করা হয়।

অংশগ্রহণকারীরা জানান ব্যস্ত জীবনে এমন আয়োজন মানসিক প্রশান্তি আনে এবং সহকর্মীদের মাঝে পারস্পরিক সম্পর্ক আরো দৃঢ় করে। নৌকা ভ্রমণে গান, কবিতা আবৃতি, স্মৃতিচারণ ও মত বিনিময়ের পাশাপাশি ছিল খাবারের আয়োজন। সদস্যদের সরব উপস্থিতি পুরো অনুষ্ঠানকে আরো প্রাণবন্ত করে তোলে।

শ্রীপুরে এগ্রোভেট রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশন (সারা) এর সভাপতি মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে প্রধান উপদেষ্টা মাহবুবুর রহমান ও সাধারণ সম্পাদক মুকুলের সঞ্চালনায় উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ আশরাফ হোসেন, কাপাসিয়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ আতিকুর রহমান, ভ্যাট টেকনোলজি সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক ডাঃ মোঃ রফিকুল ইসলাম, সেইফ বায়ো প্রোডাক্টের ব্যবস্থাপনা পরিচালক ডাঃ মোঃ সারোয়ার জাহান, শ্রীপুর উপজেলা ভেটেরি নারী সার্জন ডাঃ মোরাদ, রেডিয়েন্ট এগ্রো ফর্মার ব্যবস্থাপনা পরিচালক মোঃ তসলিম খান, আজিরন পোল্টি ফিডের চেয়ারম্যান মোঃ কামরুল ইসলাম, জনি পোল্টি ফিডের ব্যবস্থাপনা পরিচালক মোঃ আব্দুস সালাম রানা সেইফ বায়ো প্রোডাক্টের চেয়ারম্যান মোঃ রহিম সিকদার, রেশা পোল্ট্রি মেডিসিনের ব্যবস্থাপনা পরিচালক মোঃ শাহাবুদ্দিনসহ কেমিস্টবৃন্দ ও শ্রীপুর এগ্রোভেট রিপ্রেজেন্টেটিভ এসোসিয়েশন সারার সকল সদস্যবৃন্দ।

ভ্রমণ শেষে নৌকাতেই এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও রেফেল ড্র অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

Facebook Comments Box

Posted ৫:৩৪ অপরাহ্ণ | শুক্রবার, ১৫ আগস্ট ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া