ফখরুল হাসান, চট্টগ্রাম থেকে : | শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫ | প্রিন্ট | 156 বার পঠিত
ফটিকছড়িতে বাসচাপায় তুলসী দেবী (৫৫) নামে এক গৃহবধূ প্রাণ হারিয়েছেন। আজ ১৯ সেপ্টেম্বর শুক্রবার বিকাল ৪টার দিকে দরবার কমিউনিটি সেন্টারের সামনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত তুলসী দেবি উপজেলার খিরাম ইউনিয়নের ৫নং ওয়ার্ডের নাথপাড়ার মৃত পরিমল নাথের স্ত্রী।
প্রত্যক্ষদর্শীরা জানান, দরবারমুখী একটি দ্রুতগামী বাস মহিলাকে চাপা দিলে তিনি ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনার পরপরই বাসটি ফেলে রেখে চালক পালিয়ে যায়।
নিহতের ছেলে মিন্টু নাথ বলেন, ঘটনাস্থলের পাশে আমি পরিবার নিয়ে ভাড়া বাসায় থাকি। আমার মা বাসায় ফেরার পথে এ দুর্ঘটনার শিকার হন।
অন্য অপর প্রত্যক্ষদর্শী কায়েম আব্দুল্লাহ জানান, দরবার থেকে জেয়ারত শেষে বাইক চালিয়ে ফিরছিলাম। হঠাৎ কমিউনিটি সেন্টারের সামনে দ্রুতগামী বাসটি মহিলাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আহমদ জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। ঘাতক বাসটি আটক করা হলেও চালক পালিয়ে গেছে। নিহতের পরিবারের সাথে যোগাযোগ করা হয়েছে এবং আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
Posted ৩:২০ অপরাহ্ণ | শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫
brahmanbaria2usa.com | Dulal Miah