সোমবার ২৪শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা

সঞ্জীব ভট্টাচার্য্য :   |   রবিবার, ২৩ আগস্ট ২০২৬   |   প্রিন্ট   |   12 বার পঠিত

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাত ৯টায় পৌর এলাকার পুনিয়াউটস্থ সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলের বাসভবনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন বিএনপির কেন্দ্রীয় অর্থনৈতিক বিষয়ক সম্পাদক, বাণিজ্য মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সভাপতি এবং ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল।

সভাপতির বক্তব্যে তিনি বলেন, এবারের প্রতিষ্ঠাবার্ষিকীকে জাঁকজমকপূর্ণ ও তাৎপর্যপূর্ণভাবে পালন করা হবে। প্রতিষ্ঠাবার্ষিকীর র‌্যালিতে বিএনপির নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতি এবং ইতোমধ্যে বাস্তবায়িত বিভিন্ন কর্মসূচি তুলে ধরতে হবে।

তিনি বলেন, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও প্রবাসী কার্ডসহ সরকারের বিভিন্ন কর্মসূচির চিত্র ফেস্টুন, ব্যানার ও প্ল্যাকার্ডের মাধ্যমে তুলে ধরা হবে। কৃষক কার্ডের আওতায় কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ সুদসহ মওকুফের বিষয়টিও র‌্যালিতে তুলে ধরার কথা জানান তিনি।

শ্যামল বলেন, “র‌্যালি শুধু র‌্যালির জন্য হবে না। নির্বাচনী ইশতেহারে আমরা কী প্রতিশ্রুতি দিয়েছি এবং এর মধ্যে কী কী বাস্তবায়ন করেছি, তা জনগণের সামনে তুলে ধরতে হবে।”

তিনি আরও বলেন, ফ্যামিলি কার্ড সরকারের একটি গুরুত্বপূর্ণ প্রকল্প। এ কর্মসূচি বাস্তবায়নে ইতোমধ্যে সুপারভাইজারসহ মাঠকর্মী মনোনীত করা হয়েছে। র‌্যালির মাধ্যমে ফ্যামিলি কার্ডসহ সরকারের বিভিন্ন কর্মসূচির বাস্তব চিত্র জনগণের সামনে তুলে ধরা হবে।

সভা থেকে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিকে সফল করতে জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক সিরাজুল ইসলাম সিরাজের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি জহিরুল হক খোকন, সহসভাপতি অ্যাডভোকেট সফিকুল ইসলাম, এ বি এম মমিনুল হক, অ্যাডভোকেট আনিছুর রহমান মঞ্জু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আলী আজম, যুগ্ম সাধারণ সম্পাদক মইনুল হোসেন চপল, জেলা যুবদলের সভাপতি শামীম মোল্লা, সাধারণ সম্পাদক ইয়াছিন মাহমুদ, পৌর বিএনপির সভাপতি নজির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক মিজানুর রহমান এবং জেলা ছাত্রদলের সদস্যসচিব সমীর চক্রবর্তীসহ জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

Facebook Comments Box

Posted ৩:২৪ অপরাহ্ণ | রবিবার, ২৩ আগস্ট ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া