সোমবার ২৪শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুরের শিল্পাঞ্চলে তীব্র গ্যাস সংকট, উৎপাদন কমেছে অর্ধেকেরও বেশি

জায়দুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর:   |   সোমবার, ২৪ আগস্ট ২০২৬   |   প্রিন্ট   |   15 বার পঠিত

গাজীপুরের শিল্পাঞ্চলে তীব্র গ্যাস সংকট, উৎপাদন কমেছে অর্ধেকেরও বেশি

গাজীপুরের বিভিন্ন শিল্পাঞ্চলে দীর্ঘদিন ধরে তীব্র গ্যাস সংকট চলছে। গ্যাসের চাপ অত্যন্ত কম থাকায় কারখানাগুলো পূর্ণ সক্ষমতায় উৎপাদন চালাতে পারছে না। ফলে রপ্তানি পণ্য সময়মতো সরবরাহ করতে না পেরে ইতোমধ্যে বেশ কয়েকটি প্রতিষ্ঠান তাদের বিদেশি ক্রেতাদের হারিয়েছে।

গাজীপুর মহানগরীর ভোগড়া, চান্দনা চৌরাস্তা, রাজেন্দ্রপুর ও কোনাবাড়ী এলাকার পোশাকসহ বিভিন্ন শিল্পকারখানায় গ্যাসের স্বল্পচাপে ভারী যন্ত্রপাতি ও মেশিন স্বাভাবিকভাবে চালু রাখা সম্ভব হচ্ছে না। প্যারাগন সিরামিকসের প্রশাসনিক ব্যবস্থাপক রুকুনুজ্জামান জানান, এক মাসেরও বেশি সময় ধরে মারাত্মক গ্যাস সংকটে ভুগছেন তারা। রাজেন্দ্রপুর থেকে মির্জাপুর পর্যন্ত প্রায় অর্ধশতাধিক কারখানা একই সমস্যায় পড়েছে।

এ সংকটে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে গ্যাসনির্ভর ডাইং, স্পিনিং ও সাইজিং সেকশন। গাজীপুরের ফুয়াদ স্পিনিং মিলসে অনির্দিষ্টকালের ছুটি ঘোষণা করা হয়েছে। পাশাপাশি ১৭টি তৈরি পোশাক ও বস্ত্র কারখানার ডাইং বিভাগ সাময়িকভাবে বন্ধ রয়েছে। বাংলাদেশের তৈরি পোশাক খাতের অন্যতম প্রধান কেন্দ্র গাজীপুরে অন্তত ১৭ থেকে ১৮ শতাংশ কারখানা তিনদিনের জন্য বন্ধ ঘোষণা করেছে। এতে হাজার হাজার শ্রমিক কর্মহীন হয়ে পড়েছেন।

তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে, গাজীপুরে দৈনিক গ্যাসের চাহিদা প্রায় ৫৫০ মিলিয়ন ঘনফুট, অথবা সরবরাহ হচ্ছে মাত্র ৩০০ মিলিয়ন ঘনফুট। ফলে প্রতিদিন প্রায় ২০০ মিলিয়ন ঘনফুট ঘাটতি রয়েছে। কালিয়াকৈর, শ্রীপুর ও টঙ্গী বিএসসিআইসি এলাকার কারখানাগুলো সবচেয়ে বেশি গ্যাস সংকটে ভুগছে।

গ্যাসের অভাবে কারখানাগুলো বিকল্প জ্বালানি হিসেবে ডিজেল ও ফার্নেস অয়েল ব্যবহার করতে বাধ্য হচ্ছে, যা উৎপাদন খরচ প্রায় পাঁচ গুণ বাড়িয়ে দিয়েছে। উৎপাদন কমে যাওয়ায় শ্রমিকদের বেতন দিয়েও অনেকে অলস সময় কাটাচ্ছেন। গাজীপুরের মৌচাক এলাকার সাদমা ফ্যাশন লিমিটেডের ডাইং বিভাগের উৎপাদন পুরোপুরি বন্ধ হয়ে গেছে। কারখানাগুলো অর্ডার থাকলেও সময়মতো পণ্য সরবরাহ করতে পারছে না।

বিশ্লেষকরা বলছেন, এই সংকট দীর্ঘায়িত হলে বাংলাদেশের তৈরি পোশাক খাতের রপ্তানি আয় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে এবং ক্রেতারা অন্য দেশে চলে যেতে পারেন। ইতোমধ্যে গাজীপুরের ফু-ওয়াং ফুড নামের একটি প্রতিষ্ঠান গ্যাস সংকট ও কাঁচামালের মূল্যবৃদ্ধির কারণে ছয় মাসের জন্য তাদের কারখানা বন্ধ ঘোষণা করেছে, যা ১৯৯৭ সালে কারখানা চালুর পর এই প্রথম।

Facebook Comments Box

Posted ৭:১৪ পূর্বাহ্ণ | সোমবার, ২৪ আগস্ট ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া