মঙ্গলবার ৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিচ্ছেদ ঠেকাতে শুনানি চলাকালে স্ত্রীকে কাঁধে নিয়ে দৌড় স্বামীর

অনলাইন ডেস্ক   |   রবিবার, ০৬ অক্টোবর ২০২৪   |   প্রিন্ট   |   147 বার পঠিত

বিচ্ছেদ ঠেকাতে শুনানি চলাকালে স্ত্রীকে কাঁধে নিয়ে দৌড় স্বামীর

বিচ্ছেদ ঠেকাতে আদালতে ডিভোর্সের শুনানি চলাকালে স্ত্রীকে কাঁধে তুলে দৌড়ে পালানোর চেষ্টা করেন স্বামী। সম্প্রতি চীনের সিচুয়ান প্রদেশে এ ঘটনা ঘটে। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমের ভাইরাল হয়েছে।

সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদনে উল্লেখ করা হয়, চীনের সিচুয়ান প্রদেশে লি নামে এক যুবকের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগে মামলা করেন স্ত্রী চেং। মামলায় চেং অভিযোগ করেন, নেশাগ্রস্ত অবস্থায় লি তাকে মারধর করতেন। দীর্ঘ ২০ বছর সংসার করার পরও লির অভ্যাস পাল্টায়নি। শুরুর দিকে বিচ্ছেদে সায় দেননি আদালত। তবে বিচ্ছেদের দাবিতে অনড় ছিলেন চেং। আদালতে নতুন করে আবেদন জানান তিনি। এই আবেদনের শুনানি চলছিল।

শুনানি শুরু হলে আবেগপ্রবণ হয়ে পড়েন লি। বিচ্ছেদ চান না বলে জানান আদালতে। কিন্তু চেং নিজের অবস্থান পাল্টাননি। এমন পরিস্থিতিতে আদালতকক্ষেই আচমকা চেংকে কাঁধে তুলে দৌড় দেন লি। এ সময় চিৎকার শুরু করে দেন চেং। আদালত থেকে বেরিয়ে বেশ কিছু দূর চলে যাওয়ার পর লিকে পুলিশ আটকায়।

এ ঘটনায় আদালত বিস্মিত হয়ে পড়ে। স্ত্রীকে নিয়ে পালানোর চেষ্টার জন্য লিকে ভর্ৎসনা করেন আদালত। লিখিত দিয়ে ক্ষমাপ্রার্থনা করতে হয় তাকে। ভুল স্বীকার করে, ভবিষ্যতে এমন করবেন না বলে অঙ্গীকার করেন লি।

Facebook Comments Box

Posted ৩:৩০ অপরাহ্ণ | রবিবার, ০৬ অক্টোবর ২০২৪

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া