ফখরুল হাসান, চট্টগ্রাম থেকে : | বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫ | প্রিন্ট | 143 বার পঠিত
সমাজের অসহায়, দরিদ্র ও পিছিয়ে পড়া তিন শতাধিক মানুষকে ফ্রি চিকিৎসা সেবা ও ওষুধ সরবরাহ করেছে হাজী মোহাম্মদ ইউসুফ ফাউন্ডেশন। আজ ১৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার নগরের বালুচড়া এলাকার বায়তুল কাদের জামে মসজিদ ঈদগা প্রাঙ্গণে এ বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প সম্পন্ন হয়।
দিনব্যাপী চলা এ ফ্রি চিকিৎসা ক্যাম্পে ফাউন্ডেশনের উপদেষ্টা ও বাংলাদেশ প্রতিদিনের বিশেষ প্রতিনিধি মুহাম্মদ সেলিম, বাইতুল কাদের জামে মসজিদ খতিব মাওলানা কাউছার ফয়েজী, ফাউন্ডেশনের পরিচালক মো. শাহিন পারভেজ, ডা. মাসুদ পারভেজ, ডা. জেসমিন আক্তার, ডা. শারমিন আক্তার, ইসরাত জাহান মুক্তা, মাহবুবা খানম ঊর্মি, মো. হানিফ, মো. ইসহাক, মো. হালিম এবং মো. ফরিদুল আলম বাবলু প্রমুখ উপস্থিতি ছিলেন।
দিনব্যাপী ফ্রি ক্যাম্পে চিকিৎসা সেবা প্রদান করেন হৃদরোগ চিকিৎসক ডা. দাউদ সিদ্দিক, চক্ষু চিকিৎসক ডা. মাসুদ পারভেজ (চক্ষু), শিশু রোগ চিকিৎসক ডা. শারমিন আক্তার এবং গাইনি চিকিৎসক ডা. জেসমিন আক্তার।
এছাড়াও রক্ত গ্রুপ নির্ণয় কর্মসূচিতে সার্বিক সহযোগিতা করে করম আলি শাহ ব্লাড ফাউন্ডেশন এবং মানব সেবায় হোক আমাদের অহংকার বাংলাদেশ।
প্রসঙ্গত, হাজী মোহাম্মদ ইউসুফ ফাউন্ডেশন প্রতিষ্ঠার পর থেকেই সমাজের বিভিন্ন স্তরের মানুষের জন্য কাজ করে আসছে। তাদের উল্লেখযোগ্য কার্যক্রমের মধ্যে রয়েছে- এতিম ও বৃদ্ধাশ্রমের প্রবীণদের পাশে দাঁড়ানো, অসহায়দের জন্য বিনামূল্যে চক্ষু এবং অন্যান্য সাধারণ রোগের চিকিৎসার ব্যবস্থা করা, বিনামূল্যে চোখের ছানি অপারেশন করানো, বিভিন্ন রোগের জন্য বিনামূল্যে ওষুধ সরবরাহ এবং বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়।
Posted ১:১১ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫
brahmanbaria2usa.com | Dulal Miah