জায়েদুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর: | শুক্রবার, ১৬ জানুয়ারি ২০২৬ | প্রিন্ট | 117 বার পঠিত
গণতন্ত্রের অতন্ত্র প্রহরী আপসহীন বিএনপি’র চেয়ারপার্সন ও তিন বারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গাজীপুর সদর উপজেলার ভাওয়ালগড় ইউনিয়ন ৫নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে দোয়া ও মিলাদ মাহফিলে বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক সেলিম ভূঁইয়া সভাপতিত্বে ও গাজীপুর সদর উপজেলা বিএনপির সদস্য সচিব আবু বকর ছিদ্দিকের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও গাজীপুর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ডাঃ এস.এম রফিকুল ইসলাম (বাচ্চু)।
বিশেষ অতিথি ছিলেন- গাজীপুর সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আবু তাহের মুসুল্লী, বিশিষ্ট শিল্পপতি এ কে এম আফজাল উল- মনির, গাজীপুর সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন রিজভীসহ এলাকার হাজার হাজার মানুষ।
Posted ৪:৫১ অপরাহ্ণ | শুক্রবার, ১৬ জানুয়ারি ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah