সোমবার ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় কাপাসিয়ায় দোয়া ও শীতবস্ত্র বিতরণ

জায়েদুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর:   |   শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   120 বার পঠিত

বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় কাপাসিয়ায় দোয়া ও শীতবস্ত্র বিতরণ

গাজীপুরের কাপাসিয়ায় বিএনপির চেয়ারপার্সন, তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া ও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

বিএনপির প্রয়াত নেতা ব্রিগেডিয়ার হান্নান শাহ্ স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে আজ ৬ ডিসেম্বর শনিবার বিকালে উপজেলার গিয়াসপুর উচ্চ বিদ্যালয় মাঠে এলাকার নিম্ম আয়ের সহস্রাধিক নারী-পুরুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।

কাপাসিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব খন্দকার আজিজুর রহমান পেরার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন এবং কম্বল বিতরণ করেন বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের পদপ্রার্থী শাহ রিয়াজুল হান্নান।

কম্বল বিতরণ পূর্ব আলোচনা সভার আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা বিএনপির সিনিয়র নেতা বিশিষ্ট ব্যবসায়ী ফ. ম. মমতাজ উদ্দীন রেনু।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন নির্বাচনী প্রচারণা কমিটির আহ্বায়ক আফজাল হোসাইন, বারিষাব ইউনিয়ন বিএনপির সভাপতি মাওলানা কফিল উদ্দিন, সাধারণ সম্পাদক আবুল কাশেম মাষ্টার প্রমুখ।

এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন কাপাসিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক সদস্য ও কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি এফ এম কামাল হোসেন, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মোঃ মতিউর রহমান, উপজেলা ছাত্রদলের সভাপতি ইমরান হোসেন শিশির, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক মতিউর রহমান মতি, উপজেলা বিএনপি নেতা হাবিবুর রহমান প্রিন্স, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব মামুনুর রশিদ, দুর্গাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সোলায়মান মোল্লা, সাধারণ সম্পাদক মোঃ মাসুম সরকার, প্রভাষক আব্দুর রাজ্জাক, বেলায়েত হোসেন ডাক, বিল্লাল হোসেন বুলবুল, সাইফুল ইসলাম জামাল, নজরুল ইসলাম, ছাত্রদল নেতা সাইফুল ইসলাম, টিপু সুলতান প্রমুখ।

পরে বেগম খালেদা জিয়া জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া পরিচালনা করেন বারিষাব ইউনিয়ন ওলামা দলের সভাপতি মাওলানা এমারত হোসেন।

Facebook Comments Box

Posted ৩:৫৮ অপরাহ্ণ | শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া