সোমবার ৯ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাজিলে ভয়াবহ ভূমিধসে ২০০ মানুষ আটকে পড়ার আশঙ্কা

অনলাইন ডেস্ক   |   মঙ্গলবার, ০৮ অক্টোবর ২০২৪   |   প্রিন্ট   |   167 বার পঠিত

ব্রাজিলে ভয়াবহ ভূমিধসে ২০০ মানুষ আটকে পড়ার আশঙ্কা

ব্রাজিলে ভয়াবহ ভূমিধস দেখা দিয়েছে। এতে দুই শতাধিক মানুষ আটকে পড়ার আশঙ্কা করা হচ্ছে। আজ ৮ অক্টোবর মঙ্গলবার চীনের সংবাদসংস্থা সিনহুয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, আমাজোনাস রাজ্যের মানাকাপুরুর একটি বন্দর এলাকায় ভূমিধস হয়েছে। স্থানীয় সময় সোমবার এ ঘটনা ঘটে জানিয়েছে কর্তৃপক্ষ।

রিও ডি জেনেরিওর ফায়ার সার্ভিস জানায়, আমাজনের পাড়ে টেরা প্রেটা বন্দর এরালায় আকস্মিক ভূমিধস দেখা দেয়। তাৎক্ষণিকভাবে এর কোনো কারণ জানা যায়নি।

জানা গেছে, ব্রাজিলের এ বন্দরটি নির্মাণাধীন ছিল। এ ছাড়া এটিকে পরিবহনের অন্যতম মাধ্যম হিসেবে ব্যবহার করা হতো। দুর্ঘটনার সময় বন্দরে ২০০ জনের বেশি মানুষ পণ্য ওঠানামার কাজে নিয়োজিত ছিলেন।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ভূমিধসের ফলে নদীতে নৌকা, পাইপ, বাড়ি এবং যানবাহনের ধ্বংসাবশেষ পাওয়া গেছে। নদীর তীরের ক্ষয়ের কারণে এ ভূমিধস হয়ে থাকতে পারে।

এক বিবৃতিতে মানাকাপুরুর কাউন্সিল জানিয়েছে, আটকেপড়া নাগরিকদের উদ্ধারে বেসামরিক বাহিনী, সামরিক উদ্ধারকর্মীসহ অন্যরা কাজ করছেন।

Facebook Comments Box

Posted ৮:৫৫ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ০৮ অক্টোবর ২০২৪

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া