সোমবার ৯ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাজিলে হেলিকপ্টার বিধ্বস্তে নিহত ৬

অনলাইন ডেস্ক   |   রবিবার, ১৩ অক্টোবর ২০২৪   |   প্রিন্ট   |   217 বার পঠিত

ব্রাজিলে হেলিকপ্টার বিধ্বস্তে নিহত ৬

ব্রাজিলে উদ্ধার অভিযানে যাওয়ার সময় ফায়ার সার্ভিসের একটি হেলিকপ্টার বিধ্বস্তে ছয়জন নিহত হয়েছেন। হেলিকপ্টারটিতে চারজন দমকলকর্মী, একজন নার্স এবং একজন চিকিৎসক ছিলেন।

ইউনাইটেড নিউজ অব ইন্ডিয়া ও বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

খবরে উল্লেখ করা হয়, একটি ছোট বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় উদ্ধার অভিযানে যাওয়ার সময় দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলীয় রাজ্য মিনাস গেরাইসে একটি অগ্নিনির্বাপক হেলিকপ্টার বিধ্বস্ত হয়। এই ঘটনায় হেলিকপ্টারে থাকা ছয়জন আরোহীই মারা যান।

অগ্নিনির্বাপণ বিভাগের মুখপাত্র লেফটেন্যান্ট হেনরিক বার্সেলোস জানান, ১১ অক্টোবর শুক্রবার বিকেল থেকে নিখোঁজ ছিল হেলিকপ্টারটি। ১২ অক্টোবর শনিবার সকালে ওরো প্রেটো শহরের কাছে সন্ধান পাওয়া গেছে।

স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, ওরো প্রটোর কাছে বিধ্বস্ত হওয়া একটি ছোট বিমান অনুসন্ধানে সহায়তার জন্য শুক্রবার এই ক্রদের পাঠানো হয়েছিল।

Facebook Comments Box

Posted ৩:৫৬ অপরাহ্ণ | রবিবার, ১৩ অক্টোবর ২০২৪

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া