মঙ্গলবার ৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় সিন্ডিকেট ভেঙে প্রকৃত রিক্সাচালকদের লাইসেন্স প্রদানের দাবিতে সমাবেশ

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ১৬ মার্চ ২০২৫   |   প্রিন্ট   |   137 বার পঠিত

ব্রাহ্মণবাড়িয়ায় সিন্ডিকেট ভেঙে প্রকৃত রিক্সাচালকদের লাইসেন্স প্রদানের দাবিতে সমাবেশ

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা রিক্সা ও রিক্সা ভ্যান শ্রমিক ইউনিয়নের ৬ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১৬ মার্চ রোববার দুপুরে সদর উপজেলা রিক্সা ও রিক্সা ভ্যান শ্রমিক ইউনিয়নের আয়োজনে টেংকের পার থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে প্রেসক্লাবের সামনে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ করে। সমাবেশে ব্রাহ্মণবাড়িয়া রিক্সা ও রিক্সা ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি রফিক মিয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা শ্রমিক দলের সভাপতি মোস্তফা মিয়া, রিক্সা ও রিক্সা ভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. সাহেদ মিয়া, অর্থ সম্পাদক জাকির হোসেন, সংগঠনের উপদেষ্টা ইমরান হোসেন জয়ন্ত, সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন। সমাবেশ শেষে পুনরায় বিক্ষোভ মিছিল নিয়ে পৌরসভার সামনে যায়। সেখানে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সভাপতি হাফিজুর রহমান মোল্লা কচি। এসময় বক্তারা আরো বলেন, সম্প্রতি নতুন করে ব্যাটারি চালিত রিক্সার লাইসেন্স রিনিউ করা হচ্ছে। অথচ আমরা দীর্ঘদিন ধরে পূর্বে দেওয়া লাইসেন্স বাতিলের দাবি জানিয়ে আসছিলাম। কারণ ব্রাহ্মণবাড়িয়ায় বিগত সময়ে পৌরসভা থেকে ব্যাটারি চালিত রিক্সার লাইসেন্স দেয়া হয়েছে তা প্রকৃত রিক্সা চালকদের দেওয়া হয়নি। সিন্ডিকেট করে আওয়ামী লীগ দলীয় নেতাদের লাইসেন্স দিয়েছে। আমরা চাই ব্যাটারিচালিত অটোরিক্সার সকল লাইসেন্স সিন্ডিকেট ভেঙে দিয়ে প্রকৃত রিক্সা চালকদের লাইসেন্স প্রদান করতে হবে। অন্যথায় কঠোর আন্দোলন কর্মসূচির হুশিয়ারি দেন বক্তারা।

Facebook Comments Box

Posted ৬:০৮ অপরাহ্ণ | রবিবার, ১৬ মার্চ ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া