সঞ্জীব ভট্টাচার্য্য | শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬ | প্রিন্ট | 201 বার পঠিত
সংগৃহীত ছবি
ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি এবং সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মো. জসিম উদ্দিন ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাহি রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০। তিনি স্ত্রী, ২ পুত্রসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
১৬ জানুয়ারি শুক্রবার দিবাগত রাত সোয়া ১২টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব সূত্রে জানা যায়, সাংবাদিক মো. জসিম উদ্দিন দীর্ঘ দিন ধরে দি ফিনান্সিয়াল এক্সপ্রেস পত্রিকায় জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। কিছুদিন পূর্বে শারীরিক অসুস্থতা নিয়ে ঢাকার এক বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। শুক্রবার রাত রাত সোয়া ১২টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আজ শনিবার দুপুরে ঢাকার বনশ্রী এলাকায় তাকওয়া মসজিদে বাদ জোহর তার জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। জানাযা শেষে খিলগাঁও তালতলা গোরস্তানে তাকে দাফন করা হয়। তার মৃত্যুতে সাংবাদিক সমাজে সর্বত্র শোকের ছায়া নেমে এসেছে।
এদিকে, তার মৃত্যুতে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব ৩ দিনের শোক কর্মসূচি, কালো ব্যাজ ধারণ, কালো পতাকা উত্তোলন এবং দোয়া মাহফিলের আয়োজন করেছে।
Posted ২:৩৬ অপরাহ্ণ | শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah