সঞ্জীব ভট্টাচার্য্য | মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬ | প্রিন্ট | 165 বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ও দ্য ফিনান্সিয়াল এক্সপ্রেস পত্রিকার জেলা প্রতিনিধি প্রয়াত মোঃ জসিম উদ্দিনের আত্মার মাগফেরাত কামনায় প্রেসক্লাবের আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ ২০ জানুয়ারি মঙ্গলবার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
প্রেসক্লাব সভাপতি জাবেদ রহিম বিজনের সভাপতিত্বে দোয়া মাহফিল পূর্ব আলোচনা সভায় মরহুমের কর্মময় জীবনের প্রতি আলোকপাত করে বক্তব্য রাখেন মাছরাঙ্গা টেলিভিশনের বার্তা সম্পাদক শাহ মোঃ মোতাসসিম বিল্লাহ, প্রেসক্লাবের সাবেক সভাপতি খ.আ.ম. রশিদুল ইসলাম, সিনিয়র সাংবাদিক মনজুরুল আলম।
স্বাগত বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ বাহারুল ইসলাম মোল্লা।
দোয়া মাহফিল পরিচালনা করেন জেলা জামে মসজিদের ইমাম মাওলানা মাহবুব মোবারক।
সঞ্চালনা করেন ক্লাবের দফতর সম্পাদক ফরহাদুল ইসলাম পারভেজ ।
দোয়া মাহফিলে প্রেস ক্লাবের প্রয়াত সদস্যদের আত্মার মাগফেরাত ও অসুস্থ সদস্যদের সুস্থ্যতা কামনা করে দোয়া করা হয়। দোয়া মাহফিলে বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকগন উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ১৬ জানুয়ারি শুক্রবার রাত পৌনে ১২টার দিকে ঢাকার একটি বে-সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মোঃ জসিম উদ্দিন ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলেসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে যান। তিনি দীর্ঘদিন ধরে কিডনিসহ বিভিন্ন রোগে ভুগছিলেন।
শনিবার বাদ জোহর ঢাকার বনশ্রী এলাকায় তাকওয়া মসজিদে নামাজে জানাযা শেষে খিলগাঁও তালতলা কবরস্থানে তার লাশ দাফন করা হয়। তাঁর মৃত্যুতে প্রেসক্লাবের পক্ষ থেকে তিন দিনের শোক কর্মসূচী পালন করা হয়।
Posted ৪:৩৯ অপরাহ্ণ | মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah