নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪ | প্রিন্ট | 132 বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মাসিক আইন-শৃংখলা কমিটির সভা আজ দুপুরে সদর উপজেলা নির্বাহী অফিসারের অফিস কক্ষে অনুষ্ঠিত হয়।
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা নির্বাহী অফিসার সিফাত মোঃ ইশতিয়াক ভূইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মোজাফফর হোসেন, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ বাহারুল ইসলাম মোল্লা, ইউপি চেয়ারম্যান কামরুল হাসান, ইউপি চেয়ারম্যান মোঃ মনিরুল ইসলাম, ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান, ইউপি চেয়ারম্যান আবদুল হাকিম মোল্লা প্রমুখ।
সভায় বক্তারা যানজট নিরসনে শহরের পুরাতন কোর্ট রোড ও মসজিদ রোডকে ওয়ানওয়ে, আইন-শৃংখলা পরিস্থিতি আরো উন্নত করতে সদর উপজেলার বুধল ইউনিয়নে ও সুলতানপুর ইউনিয়নে দুটি পুলিশ ফাঁড়ি নির্মান করার দাবি জানান।
সভায় বক্তারা বলেন, সদর উপজেলার মজলিশপুর ইউনিয়নের আমীরপাড়ায় আশ্রয়ণ প্রকল্প এলাকায় ও তালশহর পূর্ব ইউনিয়নে মাদক ব্যবসায়ীরা প্রকাশ্যে মাদকের ব্যবসা করছে।
সভায় যানজট নিরসনে দিনের বেলায় শহরে পণ্যবাহী ট্রাক ঢুকতে না দেয়ার এবং শহরের ছাতিপট্টি থেকে আনন্দ বাজার নৌকাঘাট পর্যন্ত নিউ মার্কেটের পিছনের রাস্তায় থাকা কসাইখানা অপসারণ এবং ২৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে দালাল দৌরাত্ম বন্ধ করার দাবি জানান।
সভায় উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মুক্তা গোস্বামী, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা ইসমাইল হোসেন ও সদর উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন ও জনপ্রতিনিধিগন উপস্থিত ছিলেন।
Posted ২:৪১ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪
brahmanbaria2usa.com | Dulal Miah