সোমবার ২রা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়া সদর ভূমি সেবার মানোন্নয়নে এসিজি-ভূমির মতবিনিময় সভা

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   82 বার পঠিত

ব্রাহ্মণবাড়িয়া সদর ভূমি সেবার মানোন্নয়নে এসিজি-ভূমির মতবিনিময় সভা

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা ভূমি সেবার মানোন্নয়নের লক্ষ্যে সচেতন নাগরিক কমিটি (সনাক) ব্রাহ্মণবাড়িয়ার অনুপ্রেরণায় গঠিত অ্যাকটিভ সিটিজেন গ্রুপ (এসিজি)-সদর উপজেলা (ভূমি) এর উদ্যোগে উপজেলা ভূমি কর্তৃপক্ষের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা জাহান বলেন, ভূমিসেবা বর্তমানে ডিজিটাল হওয়ায় সেবাগ্রহীতারা সহজেই সেবা নিতে পারছেন। তবে উপজেলা সদর ভূমি অফিসে পর্যাপ্ত জায়গা না থাকায় সেবাগ্রহীতাদের বিশ্রাম নিতে সমস্যা হচ্ছে। তিনি নারী ও প্রান্তিক জনগোষ্ঠীকে যথাসম্ভব দ্রুত সেবা দেওয়ার জন্য সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি)কে পরামর্শ দেন।

ভূমিসংক্রান্ত যেকোনো সমস্যায় দালালের দ্বারস্থ না হয়ে ভূমি অফিসে এসে সরাসরি দায়িত্বপ্রাপ্ত সেবাদানকারীদের সঙ্গে যোগাযোগ করতে সেবাগ্রহীতাদের প্রতি আহ্বান জানান তিনি।

বিশেষ অতিথির বক্তব্যে সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ মোহাম্মদ মর্তুজা বলেন, ভূমিসংক্রান্ত মামলার অনেক জট ছিল, সেগুলো কমে এসেছে। নিয়মতান্ত্রিক উপায়ে অনলাইনে প্রয়োজনীয় কাগজপত্র দিয়ে আবেদন করলে সহজেই নামজারি ও অন্যান্য সেবা প্রদান করা হচ্ছে।

সনাক সভাপতি জয়দুল হোসেন বলেন, অ্যাকটিভ সিটিজেন গ্রুপ (এসিজি) সেবাগ্রহীতাদের নিয়ে উঠান বৈঠক করে। সেখানে যেসব সমস্যা উঠে আসে, সেগুলো এ ধরনের সভায় উপস্থাপন করা হয়। স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে অভিযোগ বাক্স ও হেল্প ডেস্ক স্থাপনসহ সেবাপ্রার্থীদের যৌক্তিক সেবা প্রদানে বিলম্ব না করার আহ্বান জানান তিনি। বর্তমানে সর্বত্র নানাভাবে মানুষ হয়রানির শিকার হচ্ছেন বলেও তিনি মনে করেন।

শুভেচ্ছা বক্তব্যে সনাক সদস্য মো. আরজু মিয়া বলেন, সনাক সচেতনতা তৈরির কাজ করে যাচ্ছে। বর্তমানে ভূমিসেবা আগের তুলনায় ভালো চলছে। এই ধারাবাহিকতা বজায় রাখতে সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানান তিনি।

সভায় আরও বক্তব্য দেন সনাক সদস্য মোক্তার হোসেন, ভূমি বিষয়ক এসিজির সমন্বয়ক সঞ্জয় কুমার দাস, স্বাস্থ্য বিষয়ক এসিজির সমন্বয়ক শামীম আহম্মেদ, ভূমি বিষয়ক এসিজির সহ-সমন্বয়ক মোহাম্মদ ইদ্রিস মিয়াসহ অন্যরা।

সভাটি সঞ্চালনা করেন টিআইবির এরিয়া কোঅর্ডিনেটর মো. আবদুর রহমান। এ সময় খন্দকার শফিকুল আলম, রিপন দেবনাথ, ইয়েস দলনেতা রাজীবসহ এসিজি ও ইয়েস সদস্যরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

Posted ১:৪২ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া