মঙ্গলবার ১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতের দক্ষিণাঞ্চলে প্রবল বর্ষণ : বন্যা সতর্কতা জারি

অনলাইন ডেস্ক   |   বুধবার, ১৬ অক্টোবর ২০২৪   |   প্রিন্ট   |   120 বার পঠিত

ভারতের দক্ষিণাঞ্চলে প্রবল বর্ষণ : বন্যা সতর্কতা জারি

ভারতের দক্ষিণাঞ্চলে ভারী বৃষ্টিপাত হয়েছে। আজ ১৬ অক্টোবর বুধবার দেশটির আবহাওয়া কর্মকর্তারা আকস্মিক বন্যা ও ভূমিধসের আশঙ্কা জানিয়ে রেড অ্যালার্ট জারি করেছেন। ভারতের আবহাওয়া বিভাগ জানায়, ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তামিলনাড়ু, কর্ণাটক, কেরালা ও অন্ধ্র প্রদেশের কিছু অংশে ‘ভারী থেকে অতি ভারী’ বৃষ্টিপাত হতে হয়েছে।

মঙ্গলবার থেকে প্রবল বৃষ্টি ও ঝড়ো হাওয়া দক্ষিণ ভারতে আঘাত হেনেছে।

বার্তা সংস্থা এএফপি জানায়, ভারী বর্ষণে দেশটির অনেক স্কুল বন্ধ করে দেওয়া হচ্ছে। এছাড়ও ট্রেন পরিষেবার বিঘ্ন ঘটছে। চেন্নাই শহরে মানুষ জলাবদ্ধ রাস্তায় নৌকা ব্যবহার করছে। কোনো কোনো এলাকার রাস্তায় বৃষ্টির পানি গাড়ির ইঞ্জিনের চেয়ে উঁচুতে পৌঁছে গেছে।

এদিকে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন জানান, ‘পূর্ণোদ্যমে’ ত্রাণ কাজ চলছে। সরকার পরিচালিত রেস্তোঁরায় বিনামূল্যে খাবার সরবরাহের ঘোষণাও দেওয়া হয়েছে।

প্রবল বর্ষণে সৃষ্ট বন্যা ও ভূমিধস দক্ষিণ এশিয়ার দেশগুলোতে একটি সাধারণ ঘটনা। বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তনের কারণে প্রাকৃতিক দুর্যোগগুলোর তীব্রতা বৃদ্ধি পাচ্ছে। ভারতের দক্ষিণাঞ্চলীয় হাইটেক হাব হিসেবে পরিচিত বেঙ্গালুরুতে বেশ কয়েকটি রাস্তা পানিতে নিমজ্জিত থাকায় যানজট দেখা দিয়েছে। বৃষ্টিপাতের কারণে ভারত ও নিউজিল্যান্ডের মধ্যকার প্রথম টেস্ট ম্যাচটি বন্ধ রাখা হয়েছে।

Facebook Comments Box

Posted ৫:৩৭ অপরাহ্ণ | বুধবার, ১৬ অক্টোবর ২০২৪

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া