সোমবার ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মুক্তিযুদ্ধের বুদ্ধিজীবীদের স্মরণে চিকিৎসক মুক্তিযোদ্ধাদের সম্মাননা

সঞ্জীব ভট্টাচার্য্য   |   শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   248 বার পঠিত

মুক্তিযুদ্ধের বুদ্ধিজীবীদের স্মরণে চিকিৎসক মুক্তিযোদ্ধাদের সম্মাননা

ডক্টরস ফর হেলথ এন্ড এনভায়রনমেন্ট এর মুক্তিযুদ্ধের চেতনা বিকাশ ও সাম্প্রদায়িকতা প্রতিরোধ উপ-পরিষদ এর উদ্যোগে মহান মুক্তিযুদ্ধের শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ এবং চিকিৎসক মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান উপলক্ষে উইমেন্স ভলান্টারি এসোসিয়েশন মিলনায়তন এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সংগঠনের সভাপতি অধ্যাপক ডা. মো: শফিকুল ইসলামের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট মুক্তিযোদ্ধা, সমাজসেবক ও চিকিৎসক অধ্যাপক ডা. কাজী কামরুজ্জামান।

বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং চলচ্চিত্র নির্মাতা মসিহউদ্দিন শাকের এবং ঢাকা কমিউনিটি মেডিকেল কলেজের অধ্যক্ষ মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. মনিরুল আলম।

অনুষ্ঠানে সংগঠনের পরিবেশ বিষয়ক সম্পাদক ডা. সুলতানা ফেরদৌসী এর সঞ্চালনায় বীর চিকিৎসক মুক্তিযোদ্ধা ডা. মাহফুজুর রহমান, বিশিষ্ট শিশুরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. রুহুল আমিন কে সম্মাননা প্রদান করা হয়।

স্বাগত বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধের চেতনা বিকাশ ও সাম্প্রদায়িকতা প্রতিরোধ উপ-পরিষদ এর আহবায়ক ডা. শামসুদ্দীন আহমেদ।

সংগঠনের সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. সারওয়ার ইবনে সালাম শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে শ্রদ্ধা নিবেদন করেন।

অনুষ্ঠানে বক্তাগণ বলেন যে যেকোন দেশের স্বাধীনতা সংগ্রাম এর সাথে সেই দেশের কোন সফল আন্দোলন, গণ-অভ্যুত্থান বা রেজিম পরিবর্তন তুলনীয় হয় না বা হতে পারে না। স্বাধীনতা একটি দেশের পরবর্তী সকল প্রজন্মের অহংকার। অনুষ্ঠানটির শেষ পর্যায়ে দেশাত্মবোধক সংগীত পরিবেশনা এবং মুক্তিযুদ্ধ বিষয়ক একটি প্রামাণ্য চলচ্চিত্র ‘গড়াই পাড়ের গেরিলা’ প্রদর্শন করা হয়।

Facebook Comments Box

Posted ১২:৪৬ অপরাহ্ণ | শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া