সোমবার ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মোটরসাইকেল দুর্ঘটনায় স্বামী নিহত

ফখরুল হাসান, চট্টগ্রাম থেকে :   |   শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫   |   প্রিন্ট   |   122 বার পঠিত

মোটরসাইকেল দুর্ঘটনায় স্বামী নিহত

মিরসরাইয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় স্বামী মনিরুল ইসলাম (২৮) নিহত হয়েছেন। এই ঘটনায় স্ত্রী মামুনী বেগম (২৪) গুরুতর আহত হয়েছেন। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে চমেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আজ ১০ অক্টোবর শুক্রবার বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনের জোরারগঞ্জ ইউনিয়নের সোনাপাহাড় এলাকায় এই দুর্ঘটনায় ঘটে।

নিহত মনিরুল ইসলাম ও আহত মামুনী বেগম গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ এলাকার বাসিন্দা। স্বামী-স্ত্রী দু’জনে চট্টগ্রামের কর্ণফুলী ইপিজেডে চাকরি করতেন।

হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে উপজেলার সোনাপাহাড় এলাকায় চট্টগ্রামমুখী লেনে দ্রুতগতির মোটরসাইকেল (চট্ট মেট্রো-ল ২১-১৬৫১) নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ওপর উল্টে যায়। এ সময় দ্রুতগতির একটি পিকআপ তাদের ধাক্কা দিলে ঘটনাস্থলে মোটরসাইকেল আরোহী নিহত এবং এক নারী গুরুতর আহত হন। স্থানীয়রা উদ্ধার করে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করিয়েছেন।

মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ইসমাঈল বলেন, শুক্রবার বিকেলে স্থানীয়রা মনিরুল ইসলাম ও তার স্ত্রী মামুনীকে হাসপাতালে নিয়ে আসেন। হাসপাতালে আনার আগে মনিরুল ইসলাম মারা যান এবং তার স্ত্রী মামুনীর অবস্থা গুরুতর হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

জোরারগঞ্জ হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) বোরহান উদ্দিন বলেন, মোটরসাইকেল দুর্ঘটনায় মনিরুল ইসলাম নামে একজন নিহত এবং তার স্ত্রী মামুনী বেগম গুরুতর আহত হয়েছেন। নিহতের মরদেহ উদ্ধার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে এবং আহত নারীকে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

Posted ৫:১০ অপরাহ্ণ | শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া