সোমবার ২৪শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় প্রশিক্ষণ চলাকালে এফ-১৬ সি যুদ্ধবিমান বিধ্বস্ত

আরিফুর রহমান আরিফ   |   বৃহস্পতিবার, ০৪ ডিসেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   115 বার পঠিত

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় প্রশিক্ষণ চলাকালে এফ-১৬ সি যুদ্ধবিমান বিধ্বস্ত

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় প্রশিক্ষণ চলাকালে মার্কিন বিমানবাহিনীর থান্ডারবার্ডস দলের একটি এফ-১৬সি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। ৩ ডিসেম্বর বুধবার এ ঘটনা ঘটে। বিধ্বস্ত হওয়ার আগমুহূর্তে পাইলট নিরাপদে বের হয়ে আসতে পেরেছেন এবং স্থিতিশীল অবস্থায় আছেন। এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে।

এসব তথ্য দিয়েছে যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর ফিফটি সেভেনথ উইং।

নেভাদার নেলিস বিমানঘাঁটিতে অবস্থানরত থান্ডারবার্ডস হলো মার্কিন বিমানবাহিনীর প্রধান বিমান প্রদর্শনী দল।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে থান্ডারবার্ডস বলেছে, ২০২৫ সালের ৩ ডিসেম্বর সকাল ১০টা ৪৫ মিনিটের দিকে ক্যালিফোর্নিয়ায় নিয়ন্ত্রিত আকাশসীমায় প্রশিক্ষণ মিশন চলার সময় থান্ডারবার্ডসের একজন পাইলট এফ-১৬সি ফাইটিং ফ্যালকন বিমান থেকে নিরাপদে বের (জরুরি মুহূর্তে বিশেষ কায়দায় উড়োজাহাজ থেকে বের হয়ে আসা) হয়ে এসেছেন।

বিবৃতিতে আরো উল্লেখ করা হয়, পাইলট স্থিতিশীল অবস্থায় আছেন এবং তাঁর শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করা হচ্ছে। ঘটনাটি নিয়ে তদন্ত চলছে। ফিফটি সেভেনথ উইং পাবলিক অ্যাফেয়ার্স অফিস থেকে এ–সংক্রান্ত আরো তথ্য প্রকাশ করা হবে।

স্যান বার্নার্ডিনো কাউন্টির ফায়ার সার্ভিস বিভাগের কর্মকর্তারা সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে বলেছেন, স্যান বার্নার্ডিনো-ইনিও কাউন্টির সীমারেখার কাছে একটি বিমান জরুরি অবস্থার মধ্যে পড়েছে-এমন খবর পাওয়ার পর স্থানীয় সময় বেলা ১১টা ১০ মিনিটের দিকে বিভিন্ন ইউনিট ঘটনাস্থলের দিকে রওনা করে। ট্রোনা এলাকায় একটি শুষ্ক হ্রদে যুদ্ধবিমানটি বিধ্বস্ত হয়ে আগুন ধরে যায়।

ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে নেভাল এয়ার ওয়েপন্স স্টেশন চায়না লেকের জরুরি কর্মীদের সঙ্গে যৌথভাবে আগুন নেভাতে সহযোগিতা করে। ওই যুদ্ধবিমানে একাই ছিলেন পাইলট। তাঁর আঘাত প্রাণঘাতী নয়। ঘটনাস্থলের কাছাকাছি একটি হাসপাতালে নেওয়া হয়েছে তাঁকে।

Facebook Comments Box

Posted ২:৪৭ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৪ ডিসেম্বর ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া