মঙ্গলবার ১৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

তারাপীঠের হোটেলে ভয়াবহ আগুন, ঘুমন্ত ৬ অতিথির মৃত্যু

অনলাইন ডেস্ক   |   সোমবার, ১৭ আগস্ট ২০২৬   |   প্রিন্ট   |   11 বার পঠিত

তারাপীঠের হোটেলে ভয়াবহ আগুন, ঘুমন্ত ৬ অতিথির মৃত্যু

ভারতের পশ্চিমবঙ্গের বীরভূম জেলার তারাপীঠে একটি বেসরকারি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ছয়জনের মৃত্যু হয়েছে। সোমবার (১৭ আগস্ট) ভোর সাড়ে ৪টার দিকে তারাপীঠ থানার পাশে অবস্থিত ওই হোটেলে আগুন লাগে।

অগ্নিকাণ্ডের সময় হোটেলের অধিকাংশ অতিথি ঘুমিয়ে ছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আগুনের ধোঁয়ায় দম বন্ধ হয়ে তাদের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন। তাদের রামপুরহাট সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি গাড়ি ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। পরে হোটেলের ভেতরে আর কেউ আটকে আছেন কি না, তা খতিয়ে দেখা হয়। উদ্ধার অভিযান শেষে হোটেলটি সিলগালা করে দেওয়া হয়েছে।

স্থানীয় পুলিশ ও জেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে আগুন লাগার প্রকৃত কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। প্রাথমিকভাবে শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, হোটেলের ফাইবারের তৈরি ইন্টেরিয়রের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহুতল ভবনটির একটি তলায় থাকা হোটেলের রিসেপশন থেকে আগুনের সূত্রপাত হয়। হোটেলের কর্মীরা প্রথমে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের (এসি) সুইচে আগুনের ঝলকানি দেখতে পান। তাদের অভিযোগ, আগুন লাগার পরও হোটেলের ফায়ার অ্যালার্ম বেজে ওঠেনি।

আগুন ছড়িয়ে পড়ার পর হোটেলজুড়ে চিৎকার-চেঁচামেচি শুরু হয়। প্রাণ বাঁচাতে অনেকে ব্যালকনি দিয়ে বের হওয়ার চেষ্টা করেন। কেউ কেউ পাশের গাছ বেয়ে নিচে নামারও চেষ্টা করেন। অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে জেলা প্রশাসন।

এদিকে শ্রাবণের শেষ সোমবার উপলক্ষে এ সময় তারাপীঠে বিপুলসংখ্যক পুণ্যার্থীর সমাগম হয়েছে। পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকা ছাড়াও ভারতের অন্যান্য রাজ্য থেকেও বহু পুণ্যার্থী সেখানে এসেছেন।

Facebook Comments Box

Posted ৫:২৩ পূর্বাহ্ণ | সোমবার, ১৭ আগস্ট ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া