রবিবার ২৩শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

ভূমধ্যসাগরে নৌকাডুবি, নিখোঁজ ১৩ অভিবাসী

অনলাইন ডেস্ক   |   শনিবার, ২২ আগস্ট ২০২৬   |   প্রিন্ট   |   10 বার পঠিত

ভূমধ্যসাগরে নৌকাডুবি, নিখোঁজ ১৩ অভিবাসী

ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালির উদ্দেশে যাওয়ার পথে তিউনিসিয়ার উপকূলের কাছে অভিবাসীবাহী একটি নৌকা ডুবে অন্তত ১৩ জন নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় দুজনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

শনিবার (২২ আগস্ট) তিউনিসিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের প্রধান মোস্তফা আবদেল কেবির এ তথ্য জানিয়েছেন। খবর রয়টার্সের।

তিনি জানান, নৌকাটি বৃহস্পতিবার (২০ আগস্ট) ভোরে তিউনিসিয়া থেকে ইতালির উদ্দেশে যাত্রা শুরু করে। পরে সেটি সাগরে উল্টে যায়। উদ্ধার হওয়া দুজনের একজন জানান, নৌকাটি ডুবে যাওয়ার পর তারা কয়েক ঘণ্টা সাগরে ভেসে ছিলেন। অপর উদ্ধার ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক।

একসময় ইউরোপে যাওয়ার জন্য তিউনিসিয়া ছিল অভিবাসীদের অন্যতম প্রধান যাত্রাপথ। তবে গত দুই বছরে সরকারের কঠোর অভিযান ও সমুদ্রে নজরদারি বাড়ায় দেশটি থেকে অভিবাসীদের যাত্রা উল্লেখযোগ্যভাবে কমেছে। ইউরোপীয় অর্থায়নে, বিশেষ করে ইতালির সহায়তায়, সীমান্ত নজরদারির আধুনিক সরঞ্জামও ব্যবহার করা হচ্ছে।

তবে গত মাসে হিউম্যান রাইটস ওয়াচ, অ্যামনেস্টি ইন্টারন্যাশনালসহ কয়েক ডজন মানবাধিকার সংগঠন অভিযোগ করে, ইইউ-তিউনিসিয়া অভিবাসন চুক্তির কারণে অভিবাসী ও আশ্রয়প্রার্থীদের ওপর নির্যাতন বেড়েছে।

সংগঠনগুলো তিউনিসিয়ার নিরাপত্তা বাহিনীর সঙ্গে যুক্ত অভিবাসন ও সীমান্ত নিয়ন্ত্রণ কার্যক্রমে ইইউর অর্থায়ন বন্ধের আহ্বান জানিয়েছে।

তিউনিসিয়া এ বিষয়ে সরাসরি কোনো মন্তব্য করেনি। তবে দেশটির সরকার বলে আসছে, বিপুলসংখ্যক অভিবাসীর চাপের বড় অংশ তাদেরই বহন করতে হচ্ছে।

Facebook Comments Box

Posted ৬:৫০ পূর্বাহ্ণ | শনিবার, ২২ আগস্ট ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া